বাংলাদেশিদের জন্য পণ্য-সেবার দামে ছাড়সহ নানা উদ্যোগের ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটন ভিসা আবার চালু করেছে ভারত। এই অবস্থায় পর্যটক টানতে বাংলাদেশিদের কাছ থেকে অতিরিক্ত দাম না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’ এলাকার ব্যবসায়ীরা। তাদের বিশ্বাস, গত দুই বছরের লোকসান পুষিয়ে নিতে হঠাৎ মূল্য বাড়ানোর চেয়ে বাংলাদেশি পর্যটকদের আস্থা পুনর্গঠন করাই বেশি গুরুত্বপূর্ণ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার কিছুদিন আগে ঘোষণা দেয়, বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা আবার চালু করা হবে। এই ঘোষণার পর নতুন করে আশার আলো দেখছে কলকাতার ব্যবসায়ীরা। কারণ, ওই এলাকার হোটেল, রেস্তোরাঁ, খুচরা দোকান এবং বৈদেশিক মুদ্রা বিনিময়কেন্দ্রগুলোর ব্যবসা দীর্ঘদিন ধরেই সীমান্তের ওপার থেকে আসা বাংলাদেশি দর্শনার্থীদের ওপর পুরোপুরি নির্ভরশীল।
আতিথেয়তা খাত, পরিবহন, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং ব্যবসায়ীদের প্রতিনিধিদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই বছর ধরে চলা অর্থনৈতিক সংকটে কলকাতার পর্যটননির্ভর সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্রগুলোর একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর লোকসান ঠেকাতে ব্যবসায়ীদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা স্থগিত করা হলে যেসব হোটেলে একসময় প্রতি রাতের কক্ষভাড়া প্রায় ২ হাজার রুপি ছিলো, সেগুলো বাধ্য হয়ে ভাড়া কমিয়ে ৯০০ থেকে ১ হাজার রুপিতে নামিয়ে আনে। একই সঙ্গে হোটেলগুলোর কক্ষ দখলের হার প্রায় ৭৫ শতাংশ কমে যায়।
ব্যবসায়ীদের হিসাবে, নিউমার্কেট এলাকাতেও ব্যবসা উল্লেখযোগ্যভাবে কমে যায়। একসময় সেখানে মোট বিক্রয়ের বড় একটি অংশই আসতো বাংলাদেশি ক্রেতাদের কাছ থেকে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, শুধু ‘মিনি বাংলাদেশ’ এলাকাতেই ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি রুপির বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীন কোনো দেশকে কলোনি বানায় না -মাহাথির মোহাম্মদ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হচ্ছে ৫ কোটি রুটি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে সন্ত্রাসী ইসরায়েল
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তাপপ্রবাহ ও দাবানলে ফ্রান্সে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল অর্থসংকটে ইসরাইল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অরুণাচল অঞ্চলে সড়ক নির্মাণ কাজ জোরদার করছে চীন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গোপনে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে শত কোটি ডলারের বাণিজ্য ইউরোপীয় দেশগুলোর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, নিহত ২৭
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেয়া হলো বিমান
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে জবাব দেবে ইরান
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












