পুলিশের সিগন্যালে তিন গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ফেনী সংবাদদাতা:
পুলিশের সিগন্যাল দেওয়ার ঘটনায় তিন গাড়ির সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের হাফেজিয়া এলাকার ঢাকামুখী লেনে একটি ট্রাক থানা পুলিশের নির্দেশে হঠাৎ করে থামানো হয়। এতে পেছনে থাকা শ্যামলী পরিবহণের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে অপর একটি ট্রাক শ্যামলী পরিবহণের বাসে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা ১০-১৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন। আর বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত পরিবহণ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আবদুল কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত কাইয়ুম রাঙামাটি জেলার মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজী দীঘি আরিফ ব্রিক ফিল্ডের সামনে সড়কের পাশে গাছে সজোরে ধাক্কা দেয় মিনি কাভার্ডভ্যান। এতে দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের চালক ও লাইনম্যান যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবদুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)