মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

প্রশাসনের শীর্ষপদে গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত পছন্দ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:৩৩

নিজস্ব প্রতিবেদক:
অতীতের মতোই প্রশাসনে পদায়ন-পদোন্নতিতে পছন্দের ছাপ দেখা যাচ্ছে। এতে প্রশাসনের শীর্ষপদ সচিবসহ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি বা বদলির আদেশ পেয়েও মন্ত্রণালয়ে যোগ দিতে না পারার ঘটনা ঘটেছে। এর সর্বশেষ উদাহরণ আব্দুর রহমান তরফদার। তাকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারি হয়েছে গত ২৮ আগস্ট। গতকাল ৭ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রণালয়ে সচিব পদে যোগদানের খবর মেলেনি। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সচিবের ঘর ফাঁকা দেখা গেছে।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এসএম শাকিল আখতার যোগ দিতে পারেননি। সে সময় অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেনকে সচিব করার ব্যাপারে উপদেষ্টার ডিও লেটার ছিল। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় প্রক্রিয়াটি থেমে যায়। এর অনেক পরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের সচিব হিসেবে পদোন্নতি পান। তিনি অবশ্য যোগ দিতে পেরেছেন মৎস্য মন্ত্রণালয়ে।
তথ্যমতে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ১৫ ব্যাচের কর্মকর্তা আব্দুর রহমান তরফদার সচিব হিসেবে পদোন্নতি পেলেও গতকাল পর্যন্ত শ্রম মন্ত্রণালয়ে সচিবের পদ ফাঁকা থেকে গেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনকে সেখানে বদলির চিন্তা চলছে বলে একটি সূত্র জানিয়েছে। ১৯ আগস্ট তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে যোগ দেন। তার আগে সেখানে দায়িত্ব পালন করেন সিনিয়র সচিব মোকাব্বির হোসেন। পরে তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়।
সূত্রগুলো বলছে, ব্যক্তিগত পছন্দ থেকে বেরিয়ে এসে শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও যোগ্য ব্যক্তির পদায়ন দরকার। কোনো মন্ত্রণালয়ে দীর্ঘদিন সচিব না থাকলে প্রশাসনের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পলাতক শেখ হাসিনা সরকারের আমলের মতোই পদায়ন নিয়ে রেষারেষি অব্যাহত। এ জন্য দরকার জনপ্রশাসনকে ঢেলে সাজানোর জন্য দূরদর্শিতা ও সঠিক কর্মপরিকল্পনা।
এদিকে সমন্বয়হীনতার কারণে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদায়ন প্রক্রিয়া থমকে আছে। এতে মন্ত্রণালয়ে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবার প্রভাবশালী আমলাদের ব্যক্তি সখ্যতার সুবাদে সচিব পদায়নের অভিযোগ আসে। কিছু ক্ষেত্রে পছন্দের কর্মকর্তা না হওয়ায় সেই কর্মকর্তার যোগদানে আপত্তি জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা। এমন ঘটনায় প্রশাসনে নেতিবাচক প্রভাব বিরাজ করছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৯ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১২ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১২ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১২ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১২ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১২ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৪ ঘণ্টা আগে