পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কুবি শিক্ষার্থীদের
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের হত্যাকান্ডের বিচার দাবি করে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে নগরীর কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে।
গত রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন ‘নীলি কটেজ’ নামের তিনতলা ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ৮টা ৮ মিনিটে টুপি ও পাঞ্জাবি-পাজামা পরা এক অজ্ঞাতনামা ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেন। বেলা ১১টা ২২ মিনিটে বের হলেও মাত্র ১২ মিনিট পর ফের প্রবেশ করেন এবং বেলা ১টা ৩৫ মিনিট পর্যন্ত তাকে বের হতে দেখা যায়নি।
তাহমিনার বড় ছেলে আইনজীবী ফয়সাল রাত সাড়ে ১১টার দিকে বাসায় এসে দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে মা ও বোনকে খাটে শুয়ে থাকতে দেখে প্রথমে ঘুম ভাবলেও পরে ছোট ভাই আল আমিন আসার পর তারা মৃত বলে নিশ্চিত হন। ফয়সালের দাবি, দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধে হত্যা করেছে এবং ঘর থেকে স্বর্ণালংকার, মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে গেছে।
ফয়সাল জানান, তাদের বাড়ি নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগরে। যাতায়াতের সুবিধার জন্য ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুড়ি এলাকায় ভাড়া থাকতেন।
তাহমিনা বেগম নগরীর উত্তর কালিয়াজুরী কুরের পার এলাকার মৃত শামসুল হকের মেয়ে। তার মেয়ে সুমাইয়া ফয়জুন্নেছা স্কুল থেকে এসএসসি পাস করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ছিলেন।
নীলি কটেজের মালিক জানান, চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম এই ফ্ল্যাট ভাড়া নেন। তার মৃত্যুর পর স্ত্রী ও সন্তানেরা এখানে থাকতেন। প্রতিবেশীদের ধারণা, সিসিটিভিতে দেখা যাওয়া ব্যক্তি পরিবারের পরিচিত কবিরাজ হতে পারেন।
এদিকে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।