যশোর সংবাদদাতা:
সিআইডি যশোর জোনের একটি আভিযানিক দলের ওপর হামলা চালিয়ে আটক মাদক কারবারিকে ছাড়িয়ে নিয়েছে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এতে শহিদুল ইসলাম নামে একজন কনেস্টবল আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়। হামলার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। জেলা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে আক্রান্তদের উদ্ধার করে নিয়ে আসে।
ডিআইডি সূত্রে জানা যায়, মাদকের বড় একটি চালান জড়ো করা হয়েছে মর্মে তথ্য পেয়ে সংস্থার যশোর জোনের একটি টিম বুধবার সন্ধ্যায় রাজারহাট এলাকার একটি মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টা ইউনূসের নিরাপত্তার স্বার্থে তার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকা এবং সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এর আগেও এ ধরনের গণবিজ্ঞপ্তি একাধিকবার প্রকাশ করেছে ডিএমপি। সেসব গণবিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ না করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত 'ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ-২০২৫'-এর কয়েকটি বিধান কেন বেআইনি ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
পাঁচটি ব্যাংকের কয়েকজন সেকেন্ডারি শেয়ারহোল্ডারের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারক হাবিবুল গনি ও বিচারক এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
ব্যাংকগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনও সমস্যা থাকলে সমাধান আমরা করবো।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো।
সরকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে- এমন একটা শঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলছেন, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামায়াতের কাঁধে ভর করেও হতে পারে।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) একটি টক শোতে হাজির হয়ে একথা বলেন রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের যে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষায় শেখার ঘাটতি কাটিয়ে ওঠার পরিবর্তে সংগীত শিক্ষা বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন অভিভাবক মহল।
‘মূল্যবোধ আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠন তাদের অভিযোগে বলেছে, বাংলা, ইংরেজি ও গণিতে দুর্বলতার হার এখনো উচ্চমাত্রায় থাকা সত্তে¦ও শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে, যা শিক্ষার মূল লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই সমালোচনা করেন।
মানববন্ধনে বক্তার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারত ও মায়ানমার থেকে মাদকের অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে। নৌ ও স্থলপথে দেদার মাদক আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বলছে, আন্তর্জাতিক মাদক চোরাচালানের রুট ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ এবং ‘গোল্ডেন ক্রিসেন্ট’-এর একেবারে কেন্দ্রে বাংলাদেশ। প্রবেশপথ হিসেবে দেশের সীমান্তসংলগ্ন ১৮ জেলার ১০৫টি পয়েন্ট মাদকের প্রধান রুট হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি।
জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ইউএনওডিসি) তথ্য বলছে, বাংলাদেশে যত মাদক ঢুকছে, এর মাত্র ১০ শতাংশ ধরা পড়ছে।
ডিএনসির তথ্যমতে দেশে এখন পর্যন্ত যেসব মাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতের বিতর্কিত শিল্পগ্রুপ আদানিকে হাসিনা সরকারের দেয়া ৯০০ একর জমি নিয়ে বিপাকে পড়েছে অন্তর্র্বতী সরকার। এই জমি এমন এক স্থানে অবস্থিত, যার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থ জড়িত। চট্টগ্রামের মিরসরাই এলাকায় অবস্থিত বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগকারী এ জমিটি চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় যাতায়াতের জন্য ‘চিকেন নেক’ হিসেবে পরিচিতি।
এ জমির বিষয়ে চুক্তি পুনর্মূল্যায়নের জন্য বাংলাদেশ আট মাস আগে চিঠি দিলেও ভারত এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। ঢাকা এ চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে। ইতঃপূর্বে এ জায়গায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও এনসিপির নেতাকর্মীদের বৈঠক নিয়ে দেশব্যাপী চলা গুঞ্জনের অবসান হতে না হতেই এবার কক্সবাজারে অবস্থান করছে হাস। গত শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হাস। ঢাকা থেকে একদিনের সফরে বর্তমানে কক্সবাজারে রয়েছে সে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে হাস। কক্সবাজার জেলায় একদিনের কয়েকটি কর্মসূচিতে অংশ নেবে বলে জানায় একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্র মতে, পিটার হাস মহেশখালী উপজেলার ৩০ শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচনে সর্বোচ্চ বাধা আসবে এবং সে বিষয়ে সতর্ক করেছে প্রধান উপদেষ্টা ইউনূস।
গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং দলগুলোর নেতারা পৃথক ব্রিফিংয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয় তুলে ধরেন।
ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য সরকারের। এ বিষয়ে বাধা আসবে বলে বৈঠকে সতর্ক করেছে প্রধান উপদেষ্টা ইউনূস।
প্রধ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
সাইয়্যিদাতুনা হযরত শাহ আরুসী (আমীরা) আলাইহাস সালাম উনার সম্মানিত সেজো খালু এবং সাইয়্যিদুনা হযরত খতিবুল উমাম আলাইহিস সালাম উনার খুবই স্নেহের আত্মীয়, সম্পর্কের দিক থেকে সম্মানিত ভায়রা ভাই হন, তিনি গত ৪ রবীউল আউওয়াল শরীফ লাইলাতুল জুমুয়াহ দিবাগত রাতে মহান আল্লাহ পাক উনার দীদার মুবারকে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
উনার সম্মানিত জানাযা নামাজ পরদিন বাদ জুমুয়াহ দামপাড়া হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফে অনুষ্ঠিত হয়।
সম্মানিত জানাযা নামাজ উনার মধ্যে ইমামতি করেছ বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় উপজাতি পাহাড়ী সন্ত্রাসবাদী দল বম পার্টি তথাকথিত কেএনএফ একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএফ) একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি চালায়। এক মাসের টানা অভি বাকি অংশ পড়ুন...












