পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
শনিবার (৪ জুলাই) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জেনারেল স্টাফ জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরটি দখলের রুশ দাবি তারা প্রত্যাখ্যান করেছে
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
‘অবশ্যই এটা সত্য নয়। এটা রাশিয়ার আরেকটি মিথ্যাচার, কোনো এক ধরনের সংবাদ তৈরি করার প্রচেষ্টা মাত্র।’ জেলেনস্কি এক্স-এ বলেছে।
সে আরও বলে, ‘যদি কোস্তিয়ানতিনিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে থাকত, তাহলে হয়তো (রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি কূটনৈতিক উপায় খুঁজে বের করতে আমার সাথে সেখানে দেখা করতে কোনো সমস্যা হতো না।’
এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় গোষ্ঠীর ১৯তম আর্মি কোরের সামরিক ইউনিট ও উপ-ইউনিটগুলো শহরের অভ্যন্তরে এবং এর প্রবেশপথে নির্ধারিত সীমানায় প্রতিরক্ষামূলক অভিযান অব্যাহত রেখেছে।
বিশ্লেষকরা বলছেন, শহরটি দখল করতে পারলে রুশ বাহিনী প্রতিরক্ষা বলয় বরাবর উত্তরে অগ্রসর হওয়ার জন্য একটি শক্ত ঘাঁটি পাবে, যা এখন তাদের অভিযানের প্রধান অক্ষ।
রাশিয়ার সামরিক বাহিনী বেশ কিছুদিন ধরেই কোস্তিয়ানতিনিভকার কিছু অংশ নিয়ন্ত্রণের খবর দিয়ে আসছে। এটি দোনেৎস্কে অবস্থিত ইউক্রেনের তথাকথিত দুর্গ বলয় গঠনকারী বেশ কয়েকটি অত্যন্ত সুরক্ষিত শহরের মধ্যে একটি।
কোস্তিয়ানতিনিভকা ছাড়াও, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে, তারা পূর্ব ইউক্রেনের পাঁচটি গ্রাম দখল করেছে: খারকিভ অঞ্চলের শিয়িকিভকা, নোভী মির, চেরনেশচিনা ও দ্রুঝেলিউবিভকা এবং দোনেৎস্ক অঞ্চলের ভাসিলিভকা।
সূত্র: রয়টার্স
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)