উত্তরা ইপিজেডে শ্রমিক উত্তেজনা উত্তরাঞ্চলে চীনা বিনিয়োগের অপার সম্ভাবনা: নেপথ্যে ভারতের কারসাজি?
নিজস্ব প্রতিবেদক:
উত্তর জনপদের একমাত্র অর্থনৈতিক প্রক্রিয়াকরণ অঞ্চল উত্তরা ইপিজেডে শ্রমিক, পুলিশ ও সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু ও ১০ জন আহত হওয়ার ঘটনা বেশিদূর এগোনোর আগেই স্থানীয়ভাবে মিটমাট করা হয়েছে। গত বৃহস্পতিবার শ্রমিকরা কাজে যোগও দিয়েছেন। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। আইন-শৃঙ্খলাও পূর্ণ নিয়ন্ত্রণে বলে জেলা ও পুলিশ কর্তৃপক্ষ এবং ইপিজেড সূত্র জানিয়েছে।
তবে হঠাৎ করে কেন পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠলো, গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটলো তা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকের ধারণা, চিরবৈরি প্রতিবেশী ভারত এর পেছনে কলকাঠি নেড়েছে। তবে নীলফামারীর স্থানীয় প্রশাসন বিশেষ করে সেনাবাহিনীর ধৈর্যশীল ও যৌক্তিক এবং তড়িৎ পদক্ষেপ ঘটনাটির তাৎক্ষণিক পরিসমাপ্তি ঘটাতে পেরেছে। যা শ্রমিক, মালিক এবং দেশি-বিদেশি বায়ারদের জন্য স্বস্তিদায়ক হয়েছে।
ঘটনার উদ্ভব ও তাৎক্ষণিক পরিসমাপ্তির পর অনেকের ধারণা, এই শ্রমিক অসন্তোষের নেপথ্যে কোন অদৃশ্য শক্তির খেলা আছে এবং তারা কৃষিনির্ভর উত্তর জনপদে শিল্পের বিস্তার এবং বিদেশি বিনিয়োগ যাতে আকৃষ্ট না হয় বিশেষ করে চীনা বিনিয়োগকারীরা যেন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে ধরনের কোন তৎপরতার অংশ হিসেবে তিলকে তাল করে বিদেশে একটা খারাপ ভাবমর্যাদা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
বিএনপি, এনসিপিসহ বিভিন্ন সুশীল সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে জানা যায়, তাদের অনেকেই মনে করছেন, উত্তর জনপদ চিরাচরিত মঙ্গা পীড়িত অঞ্চল হিসেবে পরিচিতি থাকলে এক শ্রেণির এনজিও ও বিদেশ নির্ভর সংস্থার ডোনেশন আনতে সুবিধা হবে, এমন চিন্তার ধারকরা শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে থাকতে পারে। এছাড়া প্রতিবেশী ভারত কখনোই চাইবে না স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ শিল্পে ও বৈদেশিক বিনিয়োগে দিনদিন অগ্রসর হোক। উত্তরা ইপিজেডের হঠাৎ শ্রমিক অসন্তোষের পেছনে ভারতের ইন্ধনে স্থানীয় কিছু বাম ঘরানার রাজনৈতিক শক্তি, কিছু সুশীল মানবাধিকার ও এনজিও গোষ্ঠির কারসাজি রয়েছে মনে করছেন অনেকেই।
নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল জানান, চতুর্পক্ষীয় একটি বৈঠকে উপস্থিত থেকে তিনি বুঝতে পেরেছেন, শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ। এখানে একজন শ্রমিক হয়ে গেলে তাকে বেশি বেতন দিতে হবে এমন আশঙ্কা থেকে শ্রমিক ছাঁটাই করা হয়। পাশাপাশি তাদের সার্ভিস বেনিফিটের টাকা এককালীন পরিশোধ না করে বারবার ঘোরানো হয়। এধরণের পরিস্থিতি যাতে না ঘটে সে বিষয়টি নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
উত্তর জনপদে একসময় কলেজ শিক্ষক হিসেবে কাজ করা ও পরে মালয়েশিয়ায় অবস্থানকারী একজন শিক্ষাবিদ বলেন, কৃষি ও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ উত্তরে এখন অন্তত তিনটি ইপিজেড দরকার। এখানে কৃষি পণ্য ও দেশি-বিদেশি ফলের জুস ও স্টার্চ পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। চীন ও পাকিস্তান এধরণের কারখানা পরিচালনায় বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন। তাই তারা যেন বাংলাদেশের উত্তর জনপদে বিনিয়োগে উৎসাহী না হয় সেটাও লক্ষ্য ষড়যন্ত্রকারীদের। তিনি মনে করেন জরুরি ভিত্তিতে উত্তরাঞ্চলের ঈশ্বরদী, বগুড়া ও রংপুরে আরো তিনটি নতুন ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ আগামীর নির্বাচিত সরকার নিতে পারে। এছাড়া লালমনিরহাটে বিশ্বমানের এয়ারপোর্ট তৈরির কাজ ঝুলিয়ে রাখা উচিত নয়।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।