‘বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য ছিন্নভিন্ন করছে আসামকে’
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য টুকরো টুকরো করে ফেলছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যকে। ঘৃণা, ভয় এবং বিদ্বেষ দিনদিন বেড়েই চলেছে। আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত স্থানীয় জনগণের দীর্ঘদিনের উদ্বেগগুলোকে অস্ত্রে পরিণত করে বাঙালি বংশোদ্ভূত স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা তৈরি ও উসকে দিচ্ছে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম স্ক্রলে এ নিয়ে একটি নিবন্ধ লিখেছে লেখক ও শিক্ষক হর্ষ মান্দার। মান্দার বলে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বাঙালিভাষী মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা ও ভয় তৈরি করতে বিভাজনমূলক ও বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা বলছে। সে একটি বহুজাতিক, অভিবাসন বিরোধী আন্দোলনকে (আসাম আন্দোলন) একটি সাম্প্রদায়িক আন্দোলনে রূপান্তরিত করেছে যা কেবল বাঙালি বংশোদ্ভূত মুসলিমদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। অথচ হিন্দু ও মুসলিম উভয় বাঙালি অভিবাসীদেরই বিরোধিতা করে শুরু হয়েছিল এই আন্দোলন।
নিবন্ধে মুসলিমদের বিরুদ্ধে শর্মার ঘৃণামূলক শব্দ ও উসকানির সমালোচনা করা হয়। মান্দার উল্লেখ করে, শর্মা হিন্দু যুবকদের ‘তরোয়াল ধরতে’ এবং ‘অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আগুন জ্বালাতে’ উৎসাহিত করে সহিংসতায় উসকানি দেয়।
সম্প্রতি, শর্মার সরকার আসামের মুসলিম-অধ্যুষিত জেলাগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অভিযানগুলোর ফলে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। উচ্ছেদকৃতদের মধ্যে অনেকেই ভারতের নাগরিক এবং তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। সে ‘অনুপ্রবেশকারী’ শব্দটি কেবল মুসলিমদের বোঝাতে ব্যবহার করে। শর্মা দাবি করে, এসব উচ্ছেদ অভিযান “অবৈধ অনুপ্রবেশ কারীদের” বিরুদ্ধে চালানো হচ্ছে।
নিবন্ধটির লেখক হর্ষ মান্দার একটি পিপলস ট্রাইবুনালের অংশ হিসেবে আসাম পরিদর্শন করে। সে লক্ষ্য করেছে, উচ্ছেদ অভিযানগুলো বর্ষাকালে চালানো হয় এবং উচ্ছেদকৃতদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। ট্রাইবুনালে তাদের অভিজ্ঞতা তুলে ধরতে গেলে, একদল লোক বাধা দেয় এবং তাদের বিরুদ্ধে স্লোগান দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)