নিজস্ব সংবাদদাতা:
রেলের যাত্রীভাড়া, মালামাল পরিবহন, সম্পত্তি ও স্থাপনা ভাড়া থেকে নিয়মিত আয় হয়, যা সরকারের কর-বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত। কিন্তু সাম্প্রতিক বাজেটগুলোতে এ আয় আলাদাভাবে দেখানো হচ্ছে না।
রেলপথ মন্ত্রণালয়ের নিজস্ব আয় থাকলেও প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাত থেকে সরকারের কোনো কর-বহির্ভূত আয়ের প্রাক্কলন দেখানো হয়নি। অথচ একই বাজেটে মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৯৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের কর-বহির্ভূ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামাতের সংসদ সদস্য নুরুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। তার অনুকূলে বরাদ্দকৃত টিআর, কাবিখা ও কাবিটার একাধিক প্রকল্পে ভাগ্নে-ভগ্নিপতিকে সভাপতি করার অভিযোগ করেছে স্থানীয়রা।
চলতি অর্থবছরে সংসদ সদস্য নুরুল আমিন টেস্ট রিলিফ (টিআর) ৩০ লাখ, কাবিটার ২৫ লাখ ও কাবিখার ৪০ মেট্রিক টন খাদ্যশস্য সরকারের বিশেষ বরাদ্দ পেয়েছেন। তার সংসদীয় আসনে বিভিন্ন এলাকায় টিআরের (নগদ অর্থ) ১৪টি, কাবিটার ১১টি ও কাবিখার ৫টিসহ মোট ৩০টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ বিভাজন করে প্রকল্প দাখিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের আট জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মাদক মামলার বিচারে আবার পৃথক ট্রাইব্যুনাল গঠনে ২০১৮ সালের আইনে সংশোধন আনা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনে সংসদে বিল উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিলটি আইনে পরিণত হলে সরকার সব জেলা ও মহানগরে মাদকের মামলার বিচারে পৃথক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা অভিযান পরিচালনায় অস্ত্র, ডগ স্কোয়াড পাবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়গুলোতে হাজত স্থাপন করা হবে।
বিলের বিবৃতিতে আরো বলা হয়েছে, মাদক-সংক্রান্ত অপরাধের বিচার ত্বরান্বিত, কেন্দ্রীভূত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদে তিন হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেয়ার কথা ছিল। পরে তা বেড়ে দাঁড়ায় তিন হাজার ৬৬৩টি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে মাত্র এক হাজার ৩০২ জন প্রার্থীকে এই বিসিএসে নিয়োগে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাকি দুই হাজার ৩৪৩টি ক্যাডার পদে নিয়োগে যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। অথচ এ বিসিএসে তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। তাতে মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কার্যাদেশের ঘাটতি, মালিকদের আর্থিক সংকট, শ্রম অসন্তোষ এবং দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে গত দুই বছরে দেশের ৪৫৭টি শিল্পপ্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বৈশি^ক চাহিদা হ্রাস, ভূরাজনৈতিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট শিল্প খাতকে বড় ধরনের চাপে ফেলেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ধ হয়ে যাওয়া ৪৫৭টি কারখানার মধ্যে ৩৯৮টিই গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে অবস্থিত। সর্বশেষ গত মঙ্গলবার গাজীপুরের ইউনিক ডিজাইনার্স লি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাক্সক্ষা নয়। বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষ প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তারা এ প্রস্তাব দেয়।
চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রস্তাব:
১. চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড : বাংলাদেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
২. সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড : বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
হালকা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।
পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নদীতীরবর্তী এলাকার উঁচু রাস্তাগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করা এসব বাঁধ চলতি বন্যায় বড় ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, শুকনো মৌসুমে পানি উন্নয়ন বোর্ড এসব নিয়ে কাজ না করে ফেলে রাখে। বর্ষা এলে এসবের জরুরি মেরামতের নামে সরকারের কোটি কোটি টাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকট ২-৩ বছরের মধ্যে আরও ভয়াবহ আকার ধারণ করবে। ওই সময়ে অনেক এলাকার বাসাবাড়িতে কোনো গ্যাসই মিলবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে এ তথ্য জানানো হয়েছে। এই পরিস্থিতিতে এলপিজির বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় পরিসরে এলপিজি সরবরাহে নামার উদ্যোগ নিয়েছে। মোংলা ও এলেঙ্গায় নতুন বোটলিং প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে দেড় বছরের মধ্যে সরকারি পর্যায়ে এলপিজি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে আগামী দিনে গ্যাসের এ সংকটের বি বাকি অংশ পড়ুন...
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
একইসঙ্গে গ্যাসের অভাবে যেসব শিল্পপ্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না, সেগুলোর সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে। এ সময়ে নতুন উদ্যোক্তা খুব কম সৃষ্টি হয়েছে।
বরং আগে থেকেই শিল্প-কারখানার মালিকরা আরও বড় হয়েছেন। এর অন্যতম প্রধান কারণ ছিল দীর্ঘদিনের গ্যাস সংকট বাকি অংশ পড়ুন...
নতুন অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্পে চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাজেট আলোচনায় অংশ নিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনাসহ সারা দেশের বাকি অংশ পড়ুন...












