নিজস্ব সংবাদদাতা:
দোকানপাট ও শপিংমল আরও বেশি সময় খোলা রাখতে চেয়ে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণমাধ্যমকে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এ কথা জানান।
তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের ব্যাপারে দোকান মালিক সমিতির আবেদন বিবেচনায় সময় বৃদ্ধিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পাওয়ায় প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে এমন অবস্থায় রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি আবারও পুনর্বিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে দেশে আসতে পারে, সেই সুযোগ চেয়েছেন তারা। এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার কথা বলেছেন ব্য বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ১৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত জুমুয়াবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে জুমুয়াবার রাতে প্রতিষ্ঠানে বিশেষ অভিযান প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বেলা গড়িয়ে দুপুর। রাজারবাগ ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকারদের লাইন আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল পেরিয়ে শান্তিবাগের গলি পর্যন্ত। তপ্ত রোদে ঘেমে-নেয়ে উঠছেন সবাই। রোদ থেকে বাঁচতে কেউ গাছের নিচে দাঁড়াচ্ছেন, কেউবা অপেক্ষার 'অভিজ্ঞতা' থেকে সঙ্গে ছাতা নিয়ে এসেছেন। কতক্ষণ অপেক্ষার পর তেল মিলবে, তার অবশ্য নিশ্চয়তা নেই।
সরকার গত ১৪ মার্চ জ্বালানি তেল ক্রয়ে সব ধরনের রেশনিং তুলে দেয়। কিন্তু তাতে করে আগের-পরের পরিস্থিতির খুব একটা তফাৎ আসেনি। অনেক পাম্পে তেল নেই, হাতেগোনা দু-একটি পাম্প গ্রাহকের চাহিদামাফিক তেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধারকৃত মরদেহগুলো নারী না পুরুষের তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিকাল চারটার পর প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চত করেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়ন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের মাওলানা আবদুল্লাহ সালিম চতুর্বেদীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। দুই বছর আগের একটি পুরনো ভিডিওর পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশে দায়ের করা দুটি এফআইআরয়ের ভিত্তিতে বিহারের পূর্ণিয়া জেলা থেকে ৩১ মার্চ এই স্কলারকে গ্রেপ্তার করা হয়।
বেআইনি প্রক্রিয়ায় তাকে আটক ও নির্যাতনের ঘটনায় রাজনৈতিক ও আইনি বিতর্কের ঝড় তৈরি হয়েছে। একাধিক আনুষ্ঠানিক অভিযোগে বেআইনি প্রক্রিয়া, হেফাজতে সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের দাবি তোলা হয়েছে।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর রাজ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন নির্বাচনের আগে ঢাকা শহরের জন্য নতুন করে ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
তিনি বলেছেন, যারা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন, কেবল তারাই এই শহরের ভোটার হবেন; অন্য কোথাও থেকে এসে ঢাকায় ভোট দেওয়ার সুযোগ আর থাকতে পারবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম অভিযোগ করে বলেন, ঢাকা শহরের বাড়িগুলোতে যেখানে সাত-দশটি ভোট ছিল, সেখানে হঠাৎ করে ১৫০টি ভোট হয়ে গেছে। অনেক ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৮৯তম ধাপে দখলদার ইসরায়েলের কেন্দ্রীয় এবং তেল আবিবের পূর্বাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভারী ও নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) এই হামলাকে ইসরায়েলি দখলদারদের জন্য সবচেয়ে ‘বড় উপহার’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।
এই হামলায় ব্যবহৃত হয়েছে কিয়াম, এমাদ এবং বহু ওয়ারহেডযুক্ত কদর ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতার সাথে আঘাত হানে।
আইআরজিসি জানিয়েছে, এই হামলায় রামাত গান, হলোন, পালমাচিম এবং বনেই ব্রাক পর্যন্ত বিস্তৃত এলাকায় আগুনের কু-লির সৃষ বাকি অংশ পড়ুন...












