ভারতে বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার, পুলিশের নির্যাতন
ভারতের মাওলানা আবদুল্লাহ সালিম চতুর্বেদীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। দুই বছর আগের একটি পুরনো ভিডিওর পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশে দায়ের করা দুটি এফআইআরয়ের ভিত্তিতে বিহারের পূর্ণিয়া জেলা থেকে ৩১ মার্চ এই স্কলারকে গ্রেপ্তার করা হয়।
বেআইনি প্রক্রিয়ায় তাকে আটক ও নির্যাতনের ঘটনায় রাজনৈতিক ও আইনি বিতর্কের ঝড় তৈরি হয়েছে। একাধিক আনুষ্ঠানিক অভিযোগে বেআইনি প্রক্রিয়া, হেফাজতে সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের দাবি তোলা হয়েছে।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর রাজ্য সভাপতি এবং বিহারের বিধায়ক ও বিধানসভার সংখ্যালঘু কল্যাণ কমিটির চেয়ারম্যান আখতারুল ইমান এক চিঠিতে অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি “দুই বছরের পুরনো বিকৃত ভিডিওর” ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে।
বিধায়ক লিখেছেন, “মাওলানা ওই ভাইরাল ভিডিওর ব্যাপারে ক্ষমাও চেয়েছিলেন, তবুও তাকে যেভাবে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ওপর যে শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক।”
তিনি পুলিশের পদক্ষেপের বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, অসংখ্য ঘৃণাভরা বক্তব্যের মামলা থাকা সত্ত্বেও এই মামলার মতো এমন দ্রুত পদক্ষেপ আগে কখনো দেখা যায়নি।”
অভিযোগে বলা হয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে মাওলানাকে চরম শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। একজন ধর্মীয় নেতার সাথে এই বর্বরতা ও অমানবিক আচরণ মানবাধিকার বিরোধী... এই ধরনের আচরণ পুলিশের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং প্রশাসন ও পুলিশের ওপর জনগণের বিশ^াস নষ্ট করে, যা একটি শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ ও সভ্য সমাজের জন্য কাম্য নয়।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।