ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান
ইরানের সঙ্গে সন্ত্রাসী আমেরিকার যুদ্ধ আরও জটিল পর্যায়ে পৌঁছেছে। এর কারণ, ইরানের হামলায় একের পর পর মার্কিন সামরিক সক্ষমতার ক্ষতি। ইতোমধ্যে খবর এসেছে যে, একাধিক মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশে ভূপাতিত হয়েছে, বিশেষ করে দুই ক্রু সদস্যের অবস্থা নিয়ে ব্যাপক তুলকালাম শুরু হয়েছে। বলা হচ্ছে, একজনকে উদ্ধার করা হয়েছে, তবে অন্যজনের কী হয়েছে তা এখনও নিশ্চিত নয়।
এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে, ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে, যেখানে তারা বলেছিলো- ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
বাস্তবে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এই দাবির সঙ্গে সাংঘর্ষিক। পূর্বেও ট্রাম্প প্রশাসনের সামরিক সাফল্যের দাবিতে অতিরঞ্জনের অভিযোগ উঠেছে। যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে বলে দাবি, যা পরে গোয়েন্দা প্রতিবেদনে সমর্থন পায়নি।
রাজনৈতিকভাবে এই পরিস্থিতি প্রশাসনের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। কারণ এই যুদ্ধে তাদের প্রধান শক্তি হিসেবে দেখানো হচ্ছিল সামরিক সাফল্য। কিন্তু মার্কিন জনগণ এই যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাচ্ছে না, এবং অর্থনৈতিক প্রভাব-বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে জ্বালানির দাম বৃদ্ধি মানুষকে আরও হতাশ করছে।
সব মিলিয়ে হেগসেথ অভিযোগ করেছে যে, গণমাধ্যম সামরিক ‘সাফল্যকে’ যথাযথভাবে তুলে ধরছে না। কিন্তু বাস্তবতা হলো, গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।