প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
-জ্বালানি সংকট ব্যবস্থাপনায় বাজেট সহায়তা দেবে এআইআইবি
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে দেশে আসতে পারে, সেই সুযোগ চেয়েছেন তারা। এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার কথা বলেছেন ব্যবসায়ীরা। জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে, তাই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান তারা।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে আপনাদের নানা সংকটের কথা আমরা শুনে এসেছি। তাই আপনাদের মুখ থেকেই বিস্তারিত জানতে চাই। এ সময় তাদের কথাগুলোর নোট করেন প্রধানমন্ত্রী। তিনি তাদের আশ^স্ত করেন, অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেকগুলো পেন্ডিং আছে। আলাপ-আলোচনার মাধ্যমে সব সমাধান করা হবে।
এ সময় ব্যবসায়ীরা মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালু করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণে সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।
জ্বালানি সংকট ব্যবস্থাপনায় বাজেট সহায়তা দেবে এআইআইবি:
অর্থমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। পাশাপাশি বিনিয়োগ বাড়ানো ও বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার।
অর্থমন্ত্রী জানান, বৈশি^ক পরিস্থিতিতে জ্বালানি খাতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এআইআইবি বাজেট সাপোর্ট দেবে। বিশেষ করে পানিবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব প্রকল্পে তারা বিনিয়োগ করবে।
সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং ইলেকট্রিক ভেহিকল খাতে অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য, মোট বিদ্যুতের ২০-৩০ শতাংশ সৌর শক্তি থেকে উৎপাদন করা।
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্টের রায়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদপুরে বিশেষ অভিযান, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












