অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার জ্বালানি তেল জব্দ
কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ১৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত জুমুয়াবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে জুমুয়াবার রাতে প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী হিরন মিয়ার ঘর থেকে ৮টি ড্রামে ১৬০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়। অভিযান চলাকালে দোকান মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। যার ফলে তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।