আল ইহসান ডেস্ক:
ইরানে সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য স্থল অভিযানে দখলদার ইসরায়েলর কোন বাহিনী অংশ নেবে না বলে ইসরায়েলের সংবাদমাধ্যম প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায়, তবে তাতে ইসরায়েলি সন্ত্রাসী সৈন্যরা অংশ নেবে না। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এই ধরনের যেকোনো অভিযানের দায়িত্ব ইসরায়েল শুধু মার্কিন সন্ত্রাসী সেনাদের ওপরই ছেড়ে দেবে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের মুখে তারা কঠোর জবাব দেবে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন সন্ত্রাসী সেনারা ইরানে প্রব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রপ্তানি আয় কমার বিপরীতে আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় দেশের পণ্য বাণিজ্যে ঘাটতির চাপ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি ও কাঁচামাল আমদানিতে অতিরিক্ত ব্যয় এবং বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ার ফলে সামগ্রিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে গত রমজানকে ঘিরে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছিল, যার কারণে আমদানি ব্যয় বেড়েছে। অন্যদিকে, রপ্তানি কমে গেছে। এমন অবস্থায় খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, এই ধারাবাহিক বাণিজ্য ঘাটতি দীর্ঘমেয়াদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অন্যথায় তীব্র গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
গতকাল বুধবার (১ এপ্রিল) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দক্ষিণ বাড্ডায় এ পথসভায় সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য ও বাড্ডা শাখার সম্পাদক শান্তনু কুমার দাস।
পথসভায় সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, এই চুক্তি যদি বাতিল না করা হয়, সিপিবি তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। ইতোমধ্যেই সারা দেশে এই চুক্তির বিরুদ্ধে তীব্র বিরো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অফিসের প্রয়োজন নেই, তারপরও ফায়ার সার্ভিসের ৪ সদস্য ফিলিং স্টেশনে তেল নিতে গিয়েছিলেন অফিসের চাহিদা দেখিয়ে। তাদের সরকারি গাড়িতে থাকা ব্যারেল ও ড্রামে তেল দেওয়াও হয়েছিল। কিন্তু পরে জানাজানি হয় যে, অফিসের নামে নিজেরা ব্যক্তিগতভাবে তেল নিতে এসেছিলেন। শেষ পর্যন্ত এই তেল আবার ফিলিং স্টেশনে ফেরত নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজশাহীর পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ঊর্দ্ধতন কর্মকর্তারা বলছেন, ওই সদস্যরা নিজেদের মোটরসাইকেলের জন্য কৌশলে এভাবে পেট্রোল ও অকটেন নিয়েছিলেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর ফুটপাত অবৈধভাবেই দখলকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিক অভিযানে তাদেরকে সতর্ক ও দোকানের সামনের অতিরিক্ত অংশ ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি রফিকুল ইসলাম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযানকালে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে যান চলাচলের রাস্তায় দোকান বসায় অথবা দোকান আছে তার সামনে যদি অতিরিক্ত দোকান তৈরি করে মানুষের চলাচলে ভোগান্তি ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে আমরা তা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের হামলার ভয়ে হাজার হাজার দখলদার ইসরায়েল ছেড়ে মিশরের সিনাই উপত্যকায় পালিয়ে গেছে বলে বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে।
ইসরায়েলি টিভি চ্যানেল ‘কান’ খবর দিয়েছে, যুদ্ধ অব্যাহত থাকায় হাজার হাজার ইসরায়েলি দখলদার ইরানি হামলার ভয়ে এবং নিরাপদ জায়গার খোঁজে মিশরের সিনাই অঞ্চলে পালিয়ে গেছে।
এই ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, যুদ্ধের তীব্রতার কারণে বিপুল সংখ্যক ইসরায়েলি প্রাণ বাঁচাতে এই অঞ্চলে গিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস।
এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাত সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।
সংসদে জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করছেন। ওটাও তো ম্যানুভার (কৌশলগত পদক্ষেপ)। আপনারা মিটিং করেছেন, দিস ইজ অ্যা গুড কোয়ালিটি।
দলটির উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা তো সারাজীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, ‘আমরা শর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুঃখ প্রকাশ করে কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন।
সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘রাজশাহীতে আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা, আপনারা যেভাবে তুলে ধরেছেন, সেই মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কোনো মৃত্যুই কারও জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা এর জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির পার্লামেন্টের একটি কমিশন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই পানিপথ কার্যত বন্ধ রয়েছে।
পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের এক সদস্যের বরাত দিয়ে জানায়, পরিকল্পনায় ‘আর্থিক ব্যবস্থা ও রিয়ালভিত্তিক টোল পদ্ধতি এবং ইরানের সার্বভৌম ভূমিকা বাস্তবায়ন’ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি প্রণালীর অপর প্রান্তে থাকা ওমানের সাথে সহযোগিতার কথাও বলা হয়েছে।
এদিকে জি৭-এর অর্ বাকি অংশ পড়ুন...












