জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
চলতি জুলাই মাসে আকাশে দেখা যাবে চমকপ্রদ সব ঘটনা। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, গ্রহ-চাঁদের মিলন থেকে শুরু করে উল্কাবৃষ্টি-সবই দেখা যাবে এই মাসে।
ছায়াপথ দর্শন: জুলাইয়ে মিল্কিওয়ে বা ছায়াপথের উজ্জ্বল কেন্দ্র পরিষ্কার দেখা যাবে। ছোট টেলিস্কোপ দিয়ে একটি ধূমকেতুও দেখার সুযোগ রয়েছে।
চাঁদ ও শনির মিলন: ৭ ও ৮ জুলাই মধ্যরাতের পর চাঁদ ও শনি গ্রহকে খুব কাছাকাছি দেখা গিয়েছে। ভোরের আগে তাদের সাথে যোগ হয় মঙ্গল গ্রহ ও ‘প্লিয়াডেস’ তারাম-ল।
আকাশে ত্রিভুজ: ১১ জুলাই সকালে এক ফালি চাঁদ, মঙ্গল গ্রহ এবং ‘প্লিয়াডেস’ মিলে আকাশে একটি ত্রিভুজ তৈরি করবে। দূরবীন দিয়ে এটি খুব ভালো দেখা যাবে।
অমাবস্যার রাত: ১৪ জুলাই অমাবস্যা। ওই রাতে আকাশে চাঁদের আলো থাকবে না। তাই অন্ধকার আকাশে গভীর মহাকাশ ও ছায়াপথ দেখার জন্য এটিই সেরা সময়।
চাঁদ ও শুক্র গ্রহ: ১৭ জুলাই সন্ধ্যায় পশ্চিম আকাশে এক ফালি চাঁদ ও শুক্র গ্রহকে একসঙ্গে দেখা যাবে। সূর্যাস্তের পর প্রায় দুই ঘণ্টা এদের দেখা মিলবে।
বাক মুন: ২৯ জুলাই দেখা যাবে জোসনা বা ‘বাক মুন’। ২৮ ও ২৯ জুলাই সন্ধ্যায় চাঁদটি অনেক বড় ও উজ্জ্বল দেখাবে। পুরুষ হরিণের নতুন শিং গজানোর মৌসুমের নামে এর নাম রাখা হয়েছে ‘বাক মুন’।
উল্কাবৃষ্টি: মাসের শেষে দেখা যাবে ‘সাউদার্ন ডেল্টা অ্যাকুয়ারিড’ উল্কাবৃষ্টি। ৩০ ও ৩১ জুলাই ভোরের আগে সবচেয়ে বেশি উল্কাপাত দেখা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












