নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাদেক ভূঁইয়া (৬৫) পিজাহাতী গ্রামের কাজিম উদ্দীন ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক ভূঁইয়া ও তার ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফিরোজ মিয়া, তার ছেলে জোনাইদ ও তাদের লোকজন সাদ বাকি অংশ পড়ুন...
ঢামেক সংবাদদাতা:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিকেল সন্ধ্যা ৬টার দিকে ঢাবির এক শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের ছাত্র সানিম ঢামেকের জরুরি বিভাগে চিকিৎ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। ওই রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চলমান সংকটে প্রয়োজনে আগামী মাসে জ্বালানি তেলের মূল্য নতুন করে সমন্বয়ের চিন্তাভাবনা করবে সরকার বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জাতীয় সংসদে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্ত্রী এ তথ্য জানান।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য একটি আইন আছে উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, সে আইন অনুসারে আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসে সমন্বয় করে দাম বাড়াইনি। আগামী মাসে আমরা দামের ওপর কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায়, দাম বৃদ্ধি করা এখনই প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক মানবপাচারের একটি বড় সিন্ডিকেটের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। সিভিল এভিয়েশন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে ওঠা এই চক্রে অন্তত ২৫-৩০ জন জড়িত বলে তথ্য মিলেছে।
গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিমানবন্দরের ভেতরে কর্মরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা ‘বডি কন্ট্রাক্ট’-এর নামে অর্থের বিনিময়ে যাত্রীদের অবৈধভাবে বিদেশে পাঠিয়ে আসছিলেন।
সম্প্রতি লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বর্তমান সরকার তদন্ত করবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিশ্চয়ই করবে। আপনারা জানেন, আমাদের দুদক এখনো পুনর্গঠিত হয়নি। পুনর্গঠিত হলে এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে। দুর্ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে স্কুলে ব্যবহৃত বৈদ্যুতিক বাস (ইলেকট্রিক স্কুল বাস) আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট পরামর্শ সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, গণপরিবহন খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলা রাখার বিষয়ে সরকারের বেঁধে দেয়া সময়ের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
দোকান ব্যবসায়ী মালিক সমিতি বলছে, তারা দুপুর ১২টায় দোকান-শপিংমল খুলে রাত ৯টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারপ্রধানের প্রতি এমন অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজে জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় বহির্নোঙরে থাকা মাদার ভেসেল থেকে পণ্য খালাসে ধীরগতি দেখা দিয়েছে। এর ফলে আমদানি পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কয়লা পরিবহনেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন কার্যত স্থবির হয়ে পড়তে পারে। ইতোমধ্যে লাইটার জাহাজের সংকটে বড় জাহাজগুলোকে বহির্নোঙরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যার কারণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা; কিন্তু অর্থবছরের নয় মাস পার না হতেই সেই সীমা ছাড়িয়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার কোটি টাকা।
অর্থাৎ অর্থবছর শেষ হওয়ার আগেই সরকার অতিরিক্ত ঋণের পথে হাঁটছে, যা আর্থিক ব্যবস্থাপনায় চাপ বাড়ার ইঙ্গিত দেয়। এই ঋণের অধিকাংশই অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া।
মূলত রাজস্ব আয়ে ধীরগতি, সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে যাওয়া এবং বৈদেশিক ঋণ সহায়তার প্রত্যাশিত প্রবাহ না থাকায় এখন কার্যত ব্যাংকিংব্যবস্থার ওপরই নির্ভর করে ব্যয় ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্কের ধারা বদলে ভারতের সঙ্গে সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু করতে চায় বর্তমান সরকার। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
উপদেষ্টা জানান, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি প্রাধান্য পেয়েছে। হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক স বাকি অংশ পড়ুন...












