গ্যাস লাইটার কারখানায় আগুন: ৫ লাশ উদ্ধার
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধারকৃত মরদেহগুলো নারী না পুরুষের তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিকাল চারটার পর প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চত করেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে কারখানার ভেতরে আরও কেউ আটকে আছে কি না, তা জানতে তল্লাশি ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ১টার দিকে ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যেই (দুপুর ১টা ১১ মিনিট) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীকালে আগুনের ভয়াবহতা বিবেচনায় আশপাশের আরও ৬টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীকালে জানানো হবে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতিদের হামলায় সৌদি আরবে আহত ১১
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্বামী-স্ত্রীর
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই-তিন মিনিট চেষ্টা করেও রক্ষা করা যায়নি ইয়াছিনকে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে কী আছে?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দফা মেয়াদ শেষ, থমকে ঢাকা-শরীয়তপুর চার লেন প্রকল্প
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ থেকে চিৎকার করলেও গুরুত্ব দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)