দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় আরও বাড়ানোর অনুরোধ দোকান মালিক সমিতির
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দোকানপাট ও শপিংমল আরও বেশি সময় খোলা রাখতে চেয়ে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণমাধ্যমকে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এ কথা জানান।
তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের ব্যাপারে দোকান মালিক সমিতির আবেদন বিবেচনায় সময় বৃদ্ধিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পাওয়ায় প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে এমন অবস্থায় রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি আবারও পুনর্বিবেচনার করার অনুরোধ রইল।
এর আগে গত জুমুয়াবার বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোকানপাট খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিং মল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, জ্বালানি সংকটের এ সময় দোকানপাট ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করার কারণ হচ্ছে, অধিকাংশ দোকানেই দিনে ও রাতে প্রায় একই বিদ্যুৎ খরচ হয়। তাই সকালে দুই ঘণ্টা বন্ধ রেখে সেই সময়টা আমরা সন্ধ্যার পর চাচ্ছি। যাতে অফিস ছুটির পর ক্রেতারা কেনাকাটা করার মতো কিছুটা সময় পান।’
নাজমুল হাসান মাহমুদ বলেন, করোনোর পর থেকে আমরা ব্যবসায়ীরা একটার পর একটা সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফলে কমবেশি সব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। এখন যদি ব্যবসা করতে না পারেন, তাহলে লোকসানের মুখে পড়তে হবে। ব্যবসায়ীরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন।
অপর এক প্রশ্নের জবাবে দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, সরকার যদি দোকান খোলার সময় না বৃদ্ধি করে, তাহলে ভয়াবহ প্রভাব পড়বে। সাধারণত দোকান বন্ধের পর এক থেকে দেড় ঘণ্টা হিসাব-নিকাশ করতে হয়। তার মানে, সন্ধ্যা ছয়টায় দোকান বন্ধ করতে হলে আগেই প্রস্তুতি নিতে হবে। সেটি হলে তো কেউ ব্যবসাই করতে পারবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












