পাম্পে মিলছে সীমিত তেল, রোদে পুড়ছেন অপেক্ষমাণ গ্রাহকেরা
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
বেলা গড়িয়ে দুপুর। রাজারবাগ ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকারদের লাইন আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল পেরিয়ে শান্তিবাগের গলি পর্যন্ত। তপ্ত রোদে ঘেমে-নেয়ে উঠছেন সবাই। রোদ থেকে বাঁচতে কেউ গাছের নিচে দাঁড়াচ্ছেন, কেউবা অপেক্ষার 'অভিজ্ঞতা' থেকে সঙ্গে ছাতা নিয়ে এসেছেন। কতক্ষণ অপেক্ষার পর তেল মিলবে, তার অবশ্য নিশ্চয়তা নেই।
সরকার গত ১৪ মার্চ জ্বালানি তেল ক্রয়ে সব ধরনের রেশনিং তুলে দেয়। কিন্তু তাতে করে আগের-পরের পরিস্থিতির খুব একটা তফাৎ আসেনি। অনেক পাম্পে তেল নেই, হাতেগোনা দু-একটি পাম্প গ্রাহকের চাহিদামাফিক তেল দিচ্ছে, আর যেসব পাম্পে তেল রয়েছে, তারা নির্দিষ্ট পরিমাণের বেশি দিচ্ছে না।
ট্রাস্ট ফিলিং স্টেশনে কথা হয় অপেক্ষারত বাইকার মাহমুদের সঙ্গে। তিনি বলেন, এখানে আসার আগে দুইটা পাম্পে ঘুরেছি, সেখানে তেল নেই। পরে এই পাম্পে এসেছি। লাইন এতো বিশাল যে, কখন তেল নিতে পারবো জানি না।
ফিলিং স্টেশনের কর্মী জানান, তেলের সাপ্লাই থাকলেও চাপ এতটা বেশি যে, সবাইকে যেন তেল দেওয়া সম্ভব হয়, তাই পরিমাণ হিসেব করে দেওয়া হচ্ছে।
এসব স্টেশনে অপেক্ষা করে তেল মিললেও যেসব স্টেশনে তেলই নেই, সেখানেও ঠায় বসে আছেন গ্রাহকরা।
জ্বালানি তেলের এই পরিস্থিতি সম্পর্কে জানতে কথা বলা হয় বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিমের সঙ্গে। তিনি বলেন, একেকটা পাম্প তেল পাচ্ছে সর্বোচ্চ ৩ থেকে ৪ হাজার লিটার, অথচ গ্রাহকের চাহিদা তার চাইতে অনেক বেশি। দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেলের কাছে পৌঁছানোর পর সে যদি তেল না পায়, তাহলে স্বাভাবিকভাবেই রাগান্বিত হবে। কিন্তু এখানে তো পাম্প মালিকদের কিছু করার নেই।
তিনি বলেন, ডিপো থেকে চাহিদামাফিক তেল পেলে এই চাপটা অনেকাংশেই কমানো যেত। কিন্তু সেটা তো পাম্প পাচ্ছে না। ফলে বাধ্য হয়েই পাম্প নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছে। গ্রাহকদের ভোগান্তিতে ফেলার কোনো উদ্দেশ্য আমাদের নেই, আমরা বরং চাই এই পরিস্থিতি দ্রুত ঠিক হোক।
জানতে চাইলে বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগাম পরিস্থিতি বিবেচনা করে পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। সেক্ষেত্রে সবাই হয়তো চাহিদামাফিক তেল পাচ্ছে না। কিন্তু গ্রাহকদের প্যানিক বায়িংও সংকটটা আরো বাড়িয়ে তুলেছে। প্রয়োজনের বেশি তেল না নেওয়ার বিষয়ে তাদের সচেতন হওয়া জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতির ‘নগ্ন প্রদর্শনী’র তীব্র নিন্দা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দ্রুত বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে দেশের অর্থনীতির গতি কমেছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












