যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের রদবদল আসছে। সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালটি সরিয়ে কাঁচপুরে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।।
, ২৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৯ জুলাই, ২০২৬ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর প্রবেশমুখগুলোতে যানবাহনের জটলা কমাতে এবং ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী নিজেই সায়দাবাদ টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে দিয়ে বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা। এই বাজেটের আওতায় কাঁচপুরে নতুন টার্মিনালের শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক অবকাঠামো তৈরি করা হবে।
স্থানীয় সরকার বিভাগ এরইমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আগামী চার মাসের মধ্যে কাঁচপুরের এই প্রস্তাবিত টার্মিনালটি ব্যবহার উপযোগী করার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনেই এই দ্রুততম সময়ে কাজ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, কাঁচপুরে নতুন এই বাস টার্মিনাল চালু হলে রাজধানীর অন্যতম প্রধান ব্যস্ত এলাকা সায়দাবাদ ও এর আশপাশে দূরপাল্লার বাসের চাপ অনেকটাই কমবে। এর ফলে ঢাকার পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদি ও ইতিবাচক পরিবর্তন আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)