নোয়াখালী সংবাদদাতা:
চাটখিল উপজেলায় একটি বাড়িতে বসানো নতুন নলকূপের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে উঠছে। উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের আবদুল মতিনের বাড়ির নলকূপ থেকে এই গ্যাস বের হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাসখানেক আগে আবদুল মতিন গৃহস্থালির ব্যবহারের জন্য বাড়ির পাশে ৬০ ফুট গভীরে একটি নলকূপ স্থাপন করেন। শুরু থেকেই পানির সঙ্গে গন্ধ পাওয়া যাচ্ছিল। পানি বের হওয়ার সময় বুদবুদ শব্দ হচ্ছিল; ফলে পানি ব্যবহার করতে পারছিলেন না। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের এক সদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা শহরে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ‘দমনমূলক’ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে ‘হকার আইন’ প্রণয়ন এবং হকারদের জন্য সুনির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানানো হয়েছে।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত।
বিবৃতিতে তিনি বলেন, হাজারো শ্রমজীবী হকার এই শহরের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও তাদের জীবিকার কোনো নিরাপত্তা নেই। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া তাদের উচ্ছেদ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতি ভিত্তিক হিসাব অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকায় এস. আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের নাম রয়েছে। এছাড়াও ওই তালিকায় রয়েছে বেক্সিমকোসহ দেশের বড় কয়েকটি শিল্পগোষ্ঠীর নাম।
শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান-
১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড
২. এস. আল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি সাশ্রয়ের অজুহাতে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এই অপরিপক্ক সিদ্ধান্তে উদ্বিগ্ন দেশের খুচরা ব্যবসায়ীরা।
ব্যবসায়ীর জানান, সরকারের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ তাদের খুচরা বিক্রির প্রায় ৬০ শতাংশই সন্ধ্যার পর হয়। তাই এই সময়কে ব্যবসায়ের জন্য পিক আওয়ার মনে করেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া এই সিদ্ধান্ত তেমন কার্যকর নাও হতে পারে। কারণ দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের মাত্র প্রায় তিন শতাংশ খুচরা ব্যবসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি মাইলফলক অর্জন করা। এ লক্ষ্যে সরকার বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, স্পোর্টস অর্থনীতি ইত্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পেট্রোল পাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘশ^াস আর দীর্ঘ লাইনের নেপথ্যে সক্রিয় রয়েছে শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট। কৃত্রিম সংকট তৈরি করে চক্রটি প্রকাশ্যেই সাধারণ চালকদের পকেট কাটছে। নগরীর পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের হাহাকার চললেও অলিগলিতে চড়া দামে মিলছে ড্রামভর্তি তেল। একই মোটরসাইকেল ঘুরেফিরে বিভিন্ন পেট্রোলপাম্প থেকে একাধিকবার তেল নিচ্ছে। সেই তেল বাইরে বিক্রি হচ্ছে উচ্চমূল্য। এমন অবস্থায় চাহিদা অনুযায়ী তেল দিতে হিমশিম খেতে হচ্ছে পেট্রোলপাম্প মালিকদের।
সরেজমিন খুলনার বিভিন্ন পেট্রোলপাম্প ঘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবের কাছে পেটাহ টিকভায় অবস্থিত একটি ড্রোন তৈরির কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ওয়ানা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর জন্য বিভিন্ন ড্রোন ও যন্ত্রাংশ তৈরির কাজে ব্যবহৃত ‘অ্যারোসোল’ নামক কারখানাটিতে একটি ভারী ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
অ্যারোসোল-এর সিইও স্বীকার করে যে, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ভয়াবহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।
গতকাল রোববার জাতীয় সংসদে মন্ত্রী এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো-
১. নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ আসলেও দেশে জ্বালানি তেলের পাম্পগুলোতে লম্বা লাইন কোনভাবেই ছোট হচ্ছে না।
সরকারি তরফে বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সবরাহ স্বাভাবিক রয়েছে, কোন সঙ্কট নেই। মালয়েশিয়া থেকে আরো ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে ফুয়েল ট্যাংকার।
বাংলাদেশ পেট্রেলিয়াম কর্পোরেশন-বিপিসির তথ্য বলছে, যুদ্ধাবস্থায় এক মাসে দেশে জ্বালানি তেল আমাদনি হয়েছে তিন লাখ ৪৯ হাজার মেট্রিক টন। এরমধ্যে ডিজেল-তিন লাখ দুই হ্জাার টন, জেট ফুয়েল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ঈমান, দ্বীন পালনের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হওয়ার আশঙ্কায় পহেলা বৈশাখে অনুষ্ঠিত তথাকথিত ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই রিট দায়ের করেন।
রিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য এবং চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সব ধরনের জ্বালানির তিন মাসের মজুত নিশ্চিতে সরকার কাজ করছে, এ পরিকল্পনা বাস্তবায়নের পথে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, যাদের সঙ্গে আমাদের চুক্তি ছিল বৈশি^ক পরিস্থিতিতে তারা অনেকেই ফোর্স মেজর (চুক্তি পালন করতে না পারলে দায় মুক্তি সংক্রান্ত ধারা) ডিক্লেয়ার করেছে। এজন্য জ্বালানি সংগ্রহে আমাদের নতুন নতুন উৎস অনুসন্ধান করতে হয়েছে। আমরা কিছু ভালো সোর বাকি অংশ পড়ুন...












