আবার কেনো- চট্টগ্রাম বন্দর ইজারায় ডিপি ওয়ার্ল্ডের আলোচনা?
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাটতে চাইছে বর্তমান সরকার?
মোসাদ এজেন্ট ডিপি ওয়ার্ল্ডকে দেশ প্রেমিক শ্রমিক জনতা কিছুতেই বরদাশত করবে না ইনশাআল্লাহ।
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
এনসিটি ও সিসিটি বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আন্দোলন করে আসছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), টিইউসি, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম বন্দর শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠন।
শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের মুখে গত বছরের ৯ অক্টোবর বন্দর এলাকায় মিছিল-সমাবেশের ওপর এক মাসের নিষেধাজ্ঞা দেয় নগর পুলিশ। পরে সেই নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়।
জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছি। সে সময় আমাদের বলা হয়েছিল, নির্বাচিত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা পরে অপেক্ষা করলাম। নির্বাচিত সরকার আসার পর আমাদের দাবিগুলো উত্থাপন করা হয়েছিল। কিন্তু সরকারের সিদ্ধান্তে এখনো পরিবর্তন আসেনি।'
গত ১ জুলাই ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধন শেষে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান। বলেন, বন্দরের অধিকাংশ ক্রেন ও যন্ত্রপাতি পুরোনো হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মান অনুযায়ী যন্ত্রপাতির সচল থাকার হার ৯৩ শতাংশের বেশি হওয়া প্রয়োজন হলেও বর্তমানে তা প্রায় ৭০ শতাংশে নেমে এসেছে। কিন্তু ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব পেলে তাদের বিনিয়োগে এক বছরের মধ্যে যন্ত্রপাতি বসাবে। কারণ যন্ত্রপাতি বসিয়ে তো তাদের আয় করতে হবে। লাভ না করলে তারা বিনিয়োগ কেন করবে?
কিন্তু গত ১৬ জুন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন জানায়, বর্তমানে এনসিটিতে বসানো যন্ত্রপাতির মেয়াদ রয়েছে ১৫ বছরের ওপরে। এখানে নতুন করে বিনিয়োগের কিছু নেই।
এনসিটির কাছাকাছি বন্দরের চ্যানেলে সুনির্দিষ্ট দৈর্ঘ্য এবং ড্রাফটের জাহাজ আসা-যাওয়া করতে পারে; তাও জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল। সেখানে অত্যধিক বৃহৎ জাহাজের আসা-যাওয়ার কোনো সুযোগ অবশিষ্ট নেই। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি ও স্থাপনার সঙ্গে লাগোয়া থাকায় এনসিটির সাথে দেশের স্পর্শকাতর নিরাপত্তার নিবিড় সম্পর্ক জড়িত। এনসিটি-সিসিটি ইজারায় দেয়া হলে শুধুই জেনারেল কার্গো বার্থ (জিসিবি) নিয়ে টিকে থাকলে চট্টগ্রাম বন্দরের বস্তার মালামাল ওঠানামা ছাড়া আর কোনো আন্তর্জাতিক বন্দর হিসেবে গুরুত্বই থাকবে না।
চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সর্ববৃহৎ এবং এটি বাংলাদেশের আন্তর্জাতিক কন্টেইনার শিপিং বাণিজ্যের মূল চালিকাশক্তি। বন্দরের তথ্য অনুযায়ী, গত বছর ২০২৫-২৬ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত মোট কন্টেইনারের ৪৫ শতাংশই এই টার্মিনালের মাধ্যমে হ্যান্ডলিং করা হয়েছে। তাছাড়া বন্দরের আয়ের প্রায় ৬৫ শতাংশই জোগান আসে এনসিটি-সিসিটি’র মাধ্যমে। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডকের ব্যবস্থাপনায় এনসিটি বিগত ২০২৪ সালের ৭ জুলাই থেকে দক্ষতা, স্বচ্ছতা এবং গতিশীলতার সাথে পরিচালিত হচ্ছে। এতে করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর ব্যবহারকারীরাও সন্তুষ্ট।
প্রশ্ন উঠেছে-ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়া নিয়ে এত তোরজোর বা এত আগ্রহ কেন অপরদিকে প্রতিষ্ঠানটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এত বিতর্ক কেন?
ডিপি ওয়ার্ল্ড বা দুবাই পোর্টস ওয়ার্ল্ড একটি বৈশ্বিক বন্দর পরিচালনা ও লজিস্টিকস কোম্পানি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠানটি দুবাই সরকারের মালিকানাধীন দুবাই ওয়ার্ল্ডের অধীন।
সম্প্রতি মার্কিন বিচার বিভাগের প্রকাশিত এপস্টিন-সম্পর্কিত বিপুল সংখ্যক নথিতে দেখা যায়, তার সঙ্গে সুলতান আহমেদ বিন সুলায়েমের দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে যোগাযোগ ছিল।
নথিগুলো থেকে বোঝা যায়, এপস্টিন কখনও কখনও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রনীতির অনানুষ্ঠানিক যোগাযোগের লোক হিসেবে কাজ করেছেন। যেমন সোমালিল্যান্ডের স্বাধীনতার পক্ষে তদবিরে যুক্ত ছিলো, যেখানে ডিপি ওয়ার্ল্ডের বারবেরা বন্দর বিষয়টি জড়িত ছিল।
এদের সঙ্গে ইহুদী গোয়েন্দা সংস্থার (যেমন এমআইসিক্স বা মোসাদ) যোগাযোগ।
আফ্রিকার জিবুতিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ডোরালেহ কন্টেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে বিরোধের ঘটনাও আলোচনায় এসেছে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ৬টি প্রধান বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে জাতীয় নিরাপত্তার অজুহাতে মার্কিন কংগ্রেস তাতে বাধা দেয়। চুক্তির শর্ত ও নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে জিবুতি সরকার চুক্তি বাতিল করে এবং বিষয়টি আন্তর্জাতিক আইনি লড়াইয়ে গড়ায়।
অন্যদিকে, ২০০৬ সালে একটি ব্রিটিশ প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কয়েকটি বন্দর পরিচালনার সুযোগ এলেও জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে তখন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ডিপি ওয়ার্ল্ডকে সেই সুযোগ দেয়নি।
এসব উদাহরণ দেখিয়ে দেশপ্রেমিক শ্রমিক জনতা বলছেন, কৌশলগত অবকাঠামোতে ডিপি ওয়ার্ল্ড নিয়োগ চরম আত্মঘাতী।
ব্যবসায়ী সংগঠনগুলোর আশঙ্কা, ইজারা হলে সেবামূল্য বাড়বে। ফলে রপ্তানি খরচ, বিশেষ করে গার্মেন্টস খাতের ব্যয় বাড়বে। শ্রমিকরা চাকরি হারানোর শঙ্কা ও কর্মপরিবেশ খারাপ হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করছে।
বন্দর ব্যবহারকারীরা মনে করেন, বন্দরের দক্ষতা নির্ভর করে নাব্যতা, কাস্টমস সক্ষমতা, দ্রুত কনটেইনার খালাসসহ নানা কাঠামোগত বিষয়ের ওপর। শুধু একটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিলেই এসব সমস্যার সমাধান হবে না।
পাশাপাশি ডিপি ওয়ার্ল্ড আসলে মোসাদের নিয়ন্ত্রণ চলে আসবে। আসবে তাদের অস্ত্র, মাদক। বাংলাদেশের স্বাধীনতা হবে বিপন্ন। সমালোচক মহল বলছেন সাবেক সরকারের- দেশবিরোধী অসমাপ্ত কাজের সমাপনীই কী বর্তমান সরকার করতে চাইছে? যদি তাই হয় তাহলে সরকার ক্ষমতায় থাকার অধিকার হারাবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাঁটতে চাইছে বর্তমান সরকার?
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম দেশগুলোর উচিৎ মক্কা চুক্তিকে আরো বিশুদ্ধ ও বিস্তৃত করা যাতে ভারতের গোস্বা এত বাড়ে যে তাদের গোস্বার অনলেই তারা জ্বলে পুড়ে ছারখার হয়
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












