জ্বালানি তেল কোনো সাধারণ পণ্য নয়; এটি একটি দেশের পুরো অর্থনীতির চালিকাশক্তি। পরিবহন, কৃষি, শিল্প উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি ধাপের সাথে তেলের মূল্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। এমন এক স্পর্শকাতর খাতে হুট করে তেলের অযৌক্তিক বা মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি কেবল সাধারণ মানুষের পকেট কাটবে না, বরং তা সরকারের প্রতি তীব্র জনঅসন্তোষ সৃষ্টি করবে- যা কোনো অবস্থাতেই কাম্য নয়।
বর্তমানে বিশ্ববাজারের দোহাই কিংবা অভ্যন্তরীণ রাজস্ব ঘাটতি মেটানোর অজুহাতে যখনই তেলের দাম বাড়ানো হয়, তার প্রথম এবং প্রত্যক্ষ ধাক্কা গিয়ে বাকি অংশ পড়ুন...
৩ বছরের শিশুকে সম্ভ্রমহরণের অভিযোগে ১৫ বছরের কিশোর গ্রেপ্তার২১ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জের তাড়াইলে ৬ বছরের শিশুকে সম্ভ্রমহরণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর রোববার রাতে তাড়াইল বাজার থেকে ওই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করে তাড়াইল থানা-পুলিশ।
শিশুটির বাবার অভিযোগ, অভিযুক্ত কিশোর চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ওই ঘরে নিয়ে যায়। সেখানে তাকে সম্ভ্রমহরণ করা হয় বলে শিশুটি পরিবারের সদস্যদের বলেছে।
ভবঘুরে নারীকে সম্ভ্রমহরণের চেষ্টা, কিশোর গ্রà§ বাকি অংশ পড়ুন...
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার বক্তব্যের সময় সংসদ সদস্যরা একাধিকবার টেবিল চাপড়ে সমর্থন জানান।
সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এতদিন বাংলাদেশ আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ নাগরিকদের কেন্দ্রীয় কার্যালয়ে যাতায়াতের ভোগান্তি কাটবে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।
নতুন নিয়মে 'ক' ক্যাটাগরিভুক্ত আবেদনগুলো উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক, উপ-পরঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কয়েক সপ্তাহ ধরে সারাদেশে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না, শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম, দীর্ঘলাইনের কারণে যানবাহনে ঠিকমতো গ্যাস নিতে পারছেন না চালকরা। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশাচালকরা বেশি ভোগান্তিতে পড়েছেন। আয় কমলেও গাড়ির জামানতের টাকা দিতে হচ্ছে নিয়মিত। এ অবস্থায় সংসার চালানোই দায় হয়ে পড়েছে তাদের।
তেমনই এক সিএনজিচালক আশরাফুল। স্ত্রী-সন্তান নিয়ে চারজনের সংসার তার। সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন তিনি। তবে টানা গ্যাস সংকটের কারণে উপাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘গত এক সপ্তাহ ধরে গ্যাসের সংকট বেড়েছে। অনেক সময় পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাওয়া যায় না। আজ সকালে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যে গ্যাস পেয়েছি, তা দিয়ে মাত্র দুটি ট্রিপ দিতে পেরেছি। এখন আবার লাইনে দাঁড়িয়ে আছি। এভাবে চলতে থাকলে গাড়ির জমা, কিস্তি ও সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়বে।’
কথাগুলো বলছিলেন, রাজধানীর বিশ্বরোডের শান্ত সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া।
কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএনজি টার্মিনাল ঠিক হতে?কবে কাটবে গ্যাস সংকট, কয় দিন লাগবে এলএà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তবে এই ত্রুটি সারাতে আরও কতদিন লাগবে, তা নিশ্চিত করে জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা যায়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রঠবাকি অংশ পড়ুন...
বর্ষার টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে দেশের প্রধান নদ-নদীগুলো ফুঁসে উঠেছে। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা থেকে শুরু করে দক্ষিণের পায়রা বা উত্তরের মৃগী সবখানেই এখন আগ্রাসী রূপ। কোথাও নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে, কোথাওবা পানি নামতে শুরু করেছে। কিন্তু নদীর এই পানি বাড়া ও কমার দোলাচলেই ঘটছে সবচেয়ে বড় বিপর্যয়। পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র গ্রোতের টানে পাড়ের মাটি ধসে পড়ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে এবং প্রতিনিধিদের পাঠানো সরেজমিন চিত্রে দেখা যায়, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, শেরপু বাকি অংশ পড়ুন...
ফলের জগতে বিলাসিতার প্রতীক হিসেবে পরিচিত মিয়াজাকি আম। পুষ্টিগুণ, বিরলতা ও বাজারমূল্যের দিক থেকেও অন্যান্য আমকে ছাড়িয়ে গেছে এই বিশেষ ধরণের আমটি। বিশ্ববাজারে এটি ‘রেড ম্যাংগো’ নামে পরিচিত।
আমটির স্বাদ অন্য আমের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। আমটি খেতে খুবই মিষ্টি। আমটির গড় ওজন প্রায় ৭০০ গ্রামের মতো। বিশ্ববাজারে এর দাম প্রায় ৩ লাখ টাকা কেজি।
জাপানের কিউশু অঞ্চলের মিয়াজাকি শহর থেকে উৎপত্তি হওয়া এই বিশেষ জাতের আম বিশ্বজুড়ে পরিচিত এর রং, স্বাদ এবং আকাশছোঁয়া দামের জন্য। সাধারণ আমের মতো সবুজ বা হলুদ নয়, মিয়াজাকি আমের রং উজ্জ্বল লালচে-বেà বাকি অংশ পড়ুন...
যারা পবিত্র কুরবানী দেয়ার নিয়ত রাখেন, তাদের পক্ষে পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ ওঠার পর থেকে এই চাঁদের ১০ তারিখ পবিত্র কুরবানী করা পর্যন্ত মাথার চুল, হাতের ও পায়ের নখ ইত্যাদি না কাটা মুস্তাহাব। যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن سيدتنا حضرت أم المؤمنين السادسة عَلَيْهَا اسَّلَامُ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَاىَ هِلَالَ ذِى الْـحِجَّةِ وَاَرَادَ اَنْ يُّضَحّىَ فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِه وَلَا مِنْ اَظْفَارِه.
অর্থ: “সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সরকার একদিকে বিনিয়োগ ও অর্থনৈতিক গতি ফেরানোর চেষ্টা করছে, অন্যদিকে রাজস্ব সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও দুর্বল আর্থিক খাতের বাস্তবতার সঙ্গে লড়াই করছে। এই বাস্তবতায় সরকার আবারও আবাসন খাতে অ-প্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ ফিরিয়ে আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। একইসঙ্গে উৎপাদন ও কর্মসংস্থানমুখী অন্তত ২০টির বেশি খাতে ‘কর অবকাশ’ বা ‘ট্যাক্স হলিডে’ সুবিধা পুনর্বহালের পরিকল্পনাও চলছে।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘à বাকি অংশ পড়ুন...












