সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়

ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধনে আবেদনকারীর কাছ থেকে অতিরিক্ত চার ধরনের তথ্য নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তার পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজে ই-রিকশা চালাবেন কি না, এসব তথ্য আবেদন ফরমে উল্লেখ করতে হবে।
মেসুত প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:২১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১২:১৪

মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিবন্ধন শুরুর আগে অটোরিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজও চলছে। ডিএনসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম গণমাধ্যমকে জানান, ফরমে অতিরিক্ত চারটি বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন মিললে ফরম ছাপানোর কাজ শুরু হবে, তারপর তা বিতরণ করা হবে। ফরমের দাম কত হবে, সে বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে, কারণ ই-রিকশা চলাচল বিধিমালায় আবেদন ফরমের দাম নির্ধারণের বিষয়ে কিছু বলা নেই। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফরমের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে।

এক লাখ ফরম বিক্রির পরিকল্পনা
ডিএনসিসি তাদের আওতাধীন ১০ অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রির পরিকল্পনা করছে। এই অঞ্চলগুলোকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের চারটি বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে। ওই চার অঞ্চলের জন্য চার রঙের আলাদা আবেদন ফরম তৈরি হবে, যেখানে ট্রাফিক জোনের নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট জোনের নামও থাকবে।

রাজস্ব বিভাগের সূত্র অনুযায়ী, কতটি ই-রিকশার নিবন্ধন দেয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ডিএমপির ট্রাফিক বিভাগ এ বিষয়ে জরিপ করছে। তাদের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি অটোরিকশা চলতে পারবে, তা ঠিক করা হবে। ফলে ফরম বিতরণের প্রাথমিক পরিকল্পনাও বদলাতে পারে।

আগে বাহন, পরে আবেদন
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা আগে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন, তবে অটোরিকশা না কিনে আবেদন জমা দেয়া যাবে না। অর্থাৎ গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে, আর সেই গাড়ি কিনতে হবে অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে। আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে গাড়ির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।

সাত প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি
নিবন্ধনের অন্যতম শর্ত হলো, গাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়, এরপর বুয়েটের কারিগরি অনুমোদন লাগে।

ডিএনসিসির রাজস্ব বিভাগের ওই কর্মকর্তা জানান, এ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতটি প্রতিষ্ঠান সারা দেশে নির্ধারিত নকশায় অটোরিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে। এর মধ্যে পাঁচটি উৎপাদন শুরু করেছে, বাকি দুটি অনুমোদন পেলেও এখনো উৎপাদনে যায়নি। উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস।

বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী অটোরিকশা তৈরিতে আগ্রহী নতুন প্রতিষ্ঠানও অনুমতি নিতে পারবে। সে ক্ষেত্রে প্রথমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয় অনুমতি দিলে প্রতিষ্ঠানটি বুয়েটের কারিগরি অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।

চলবে শুধু নির্দিষ্ট এলাকায়
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এটি কার্যকর হবে।

বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে পারবে না। প্রতিটি নিবন্ধিত অটোরিকশার জন্য কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন নেয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।

বিধিমালায় জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন সড়কে চলতে পারবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে ঠিক করবে।

গত ১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটিতে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের অটোরিকশার রং আলাদা হবে এবং এক জোনের নিবন্ধিত অটোরিকশা অন্য জোনে চলতে পারবে না। চালকদের জন্য আপাতত আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধনপ্রক্রিয়া এগোলে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেয়ার ব্যবস্থা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আবেদন ফরম বিক্রি শুরু করলেও সংস্থাটি স্পষ্ট করেছে, ফরম সংগ্রহ করলেই অটোরিকশা চালানোর অনুমতি মিলবে না। গাড়ি নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে, আর বুয়েটের ছাড়পত্রসহ বিধিমালার অন্য শর্ত পূরণ করে আবেদন জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেয়া হবে। দক্ষিণ সিটি প্রাথমিকভাবে তাদের আওতাধীন ১০ অঞ্চলে ১৫ হাজার করে দেড় লাখ অটোরিকশার নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসাবে শুরুতে ঢাকার দুই সিটিতে অন্তত আড়াই লাখ নতুন ব্যাটারিচালিত অটোরিকশা নামবে।

বর্তমান মালিকানার চিত্র
বর্তমানে ঢাকায় যেসব ব্যাটারিচালিত রিকশা চলে, সেগুলোর মালিকানা দুই ধরনের। কিছু রিকশার চালক নিজেই মালিক, ফলে তার আয় নিজের কাছেই থাকে; তবে ব্যাটারি চার্জ ও গ্যারেজে রাখার জন্য তাকে ভাড়া দিতে হয়। অন্যদিকে কিছুটা বিত্তশালী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের অনেকের ৫০ থেকে ১০০টি পর্যন্ত রিকশা আছে। গ্যারেজ ও চার্জের ব্যবস্থা মালিকেরাই করেন এবং নির্দিষ্ট দৈনিক ‘জমা’র ভিত্তিতে চালকদের কাছে রিকশা ভাড়া দেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ১ মিনিট আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ১১ মিনিট আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ২০ মিনিট আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২১ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ২১ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২১ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ২১ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ২১ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ২১ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ২১ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ২১ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ২১ ঘণ্টা আগে