আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!
, ১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। এমনই এক সময়ে আলোচনায় এসেছে এমন এক চীনা যুদ্ধবিমান, যার নকশা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। লেজবিহীন এই যুদ্ধবিমানটি মাত্র দুই সেকেন্ডেরও কম সময়ে ৯০ ডিগ্রি বাঁক নিতে সক্ষম—এমন দৃশ্য ধরা পড়েছে নতুন এক ভিডিওতে। চীনের এমন সক্ষমতায় প্রশ্ন উঠছে, আকাশযুদ্ধের ভবিষ্যৎ প্রতিযোগিতায় কি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বেইজিং?
চেংদু এয়ারক্রাফট করপোরেশনের তৈরি ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমান প্রথম সামনে আসে ২০২৪ সালের ডিসেম্বরে। তখনই এটি উড্ডয়ন পরীক্ষায় থাকা বিশ্বের প্রথম প্রকাশ্যে আসা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে আলোচনায় আসে। আকারে বেশ বড় এই বিমানটিতে ভারী রাডার ও বিপুল অস্ত্র বহনের সক্ষমতার জন্য রয়েছে প্রয়োজনীয় জায়গা।
তবে শুরুতে এর উড্ডয়ন সক্ষমতা নিয়ে ছিল প্রশ্ন। কারণ, প্রচলিত যুদ্ধবিমানের মতো এতে আনুভূমিক লেজ বা হরিজন্টাল টেইলপ্লেন নেই। সাধারণত এসব অংশ বিমানের স্থিতিশীলতা বজায় রাখা, নাকের অবস্থান নিয়ন্ত্রণ এবং দ্রুত দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে লেজবিহীন নকশায় অত্যন্ত দ্রুত কৌশল পরিবর্তন করা প্রকৌশলীদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ।
কিন্তু চলতি বছরের জুনে নতুন ভিডিওতে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে। ধারণা করা হচ্ছে, ডানার সঙ্গে সমন্বিত বিশেষ নিয়ন্ত্রণব্যবস্থা এবং অত্যাধুনিক ফ্লাইট-কন্ট্রোল সফটওয়্যার ব্যবহার করে লেজের অনুপস্থিতি সামাল দেয় যুদ্ধবিমানটি। তবে এই নকশার সবচেয়ে বড় সুবিধা হতে পারে স্টেলথ সক্ষমতা। লেজবিহীন কাঠামো যুদ্ধবিমানটির রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমাতে পারে। বিশেষ করে উচ্চ তরঙ্গদৈর্ঘ্যের রাডারের বিরুদ্ধে এটি প্রচলিত পঞ্চম প্রজন্মের মার্কিন এফ-৩৫ ও চীনা জে-২০ যুদ্ধবিমানের তুলনায় বাড়তি সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে এফ-৪৭ ও এফ/এ-এক্সএক্স কর্মসূচির মাধ্যমে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে সেগুলোর উড্ডয়ন পরীক্ষা এখনো কয়েক বছর দূরে। এফ-৪৭-এর ইঞ্জিন উন্নয়নেও রয়েছে বিলম্ব। উচ্চ উড্ডয়ন সক্ষমতা প্রদর্শনের পর্যায়ে পৌঁছাতে সময় লাগতে পারে ২০৩০-এর দশকের শুরু পর্যন্ত।
সব মিলিয়ে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় এখন পর্যন্ত বড় অগ্রগতির পথে বেইজিং। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতের আকাশযুদ্ধের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব কি ধীরে ধীরে চীনের হাতে চলে যাচ্ছে? লেজবিহীন এই যুদ্ধবিমান যদি প্রত্যাশিত সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আকাশপথের শক্তির ভারসাম্যেও আসতে পারে বড় পরিবর্তন। তবে এই সক্ষমতা বাস্তব যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হবে, তা এখনও দেখার বিষয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভিনব কায়দায় বন্দর দিয়ে ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাক আটক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












