শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Fahim প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:২২ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:২০

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, আমাদের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদের একটি জাতীয় পর্যায়ে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি তৈরি করতে হবে। ক্যান্সারের চিকিৎসার বিষয়ে যেহেতু আমাদের সরকার গুরুত্ব দিয়েছে, আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি। একই সঙ্গে, সেই চিকিৎসার মাধ্যমে যেন আমাদের নারীরা যেকোনো অসুখ, বিশেষ করে স্তন ক্যান্সারে আক্রান্ত হলে দ্রুত তাদেরকে শনাক্ত করা যায়, এই বিষয়ে আমাদের জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং এই বিষয়ে সুনির্দিষ্ট কর্মসূচি নিতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এম এ মুহিত বলেন, কর্মসূচির প্রধান দিকটা হচ্ছে একটি স্ক্রিনিং প্রোগ্রাম। সুতরাং, স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করার জন্য নির্দিষ্ট বয়সী নারীদের একটি স্ক্রিনিং প্রোগ্রাম হওয়া প্রয়োজন, যেখানে আমরা একটি সঠিক পদ্ধতিতে এই স্ক্রিনিং প্রোগ্রামটি চালালে যেকোনো নারীর এটি হওয়ার সম্ভাবনা দেখা দিলে বা আশঙ্কা থাকলে একেবারে শুরুর পর্যায়ে সেটা শনাক্ত হবে।

তিনি বলেন, স্তন ক্যান্সারের ক্ষেত্রে নানা ধরনের যে চিকিৎসাগুলো রয়েছে, সেই চিকিৎসার ব্যাপারেও বিশ্বব্যাপী অনেক অগ্রগতি হচ্ছে এবং সে অগ্রগতির একটা বড় চালিকাশক্তি হচ্ছে বিভিন্ন ধরনের মলিকিউলার বায়োলজির টেকনিকের ব্যবহার। আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদের একটি জাতীয় পর্যায়ে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি তৈরি করতে হবে। ইতিমধ্যেই সরকার এ ব্যাপারে পদক্ষেপ এবং সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটার ওপরে কাজ করছি। এই বিশাল উদ্যোগ ক্যান্সার বায়োলজির ক্ষেত্রে এবং পাশাপাশি অন্যান্য বিভিন্ন আধুনিক চিকিৎসাকে বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে। একই সঙ্গে, ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদের জনবল প্রস্তুতির দিকে নজর দিতে হবে। সরকারের পক্ষ থেকে এই ক্যান্সার ইনস্টিটিউটগুলো যেমন তৈরি করা হবে, আমরা নতুন যন্ত্রপাতি যেমন ক্রয় করছি, একই সাথে নতুন ক্যান্সার বিশেষজ্ঞদের প্রশিক্ষণের জন্য দেশে এবং বিদেশে বিভিন্ন ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে সচেতন আছি, সচেষ্ট আছি এবং এই পরিকল্পনাগুলো চলমান আছে।

তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা, বিশেষ করে স্তন ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল, বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, গবেষক, দেশি এবং বিদেশি সবার সহযোগিতা নিয়ে আরও সাফল্যের সঙ্গে আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশ নিশ্চিত করতে আমাদের নারীদেরকে স্তন ক্যান্সার এবং এর কষ্টগুলো থেকে রক্ষা করতে একসঙ্গে কাজ করে সামনের দিকে সুস্বাস্থ্য নিয়ে এগিয়ে যেতে পারব।

আরও পড়ুন

সব ›
ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায় মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিবন্ধন শুরুর … ৫ ঘণ্টা আগে এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠান… ৫ ঘণ্টা আগে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্য… ৫ ঘণ্টা আগে ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল! শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক ক… ৫ ঘণ্টা আগে আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র! যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্… ৫ ঘণ্টা আগে পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান … ৫ ঘণ্টা আগে মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ড… ১৬ ঘণ্টা আগে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোর… ১৬ ঘণ্টা আগে বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তুরাগ থানাধীন কামারপাড়া ১০ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান পরিচালন… ১৬ ঘণ্টা আগে তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে … ১৬ ঘণ্টা আগে নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজি… ১৭ ঘণ্টা আগে অভিনব কায়দায় বন্দর দিয়ে ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও কেমিক্যাল পাচারের চেষ্টার অভিযোগে ২৫ টন রাসায়নিক পণ্যসহ এ… ১৭ ঘণ্টা আগে