মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সেতুর গার্ডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে শাহদাত হোসেন (১৯), কামাল উদ্দিনের ছেলে আবদুল করিম (১৭) এবং রফিকুল ইসলামের ছেলে শামীম (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মেঘনার তীরে ঘুরতে যাওয়ার জন্য স্থানীয় একটি গ্যারেজ থেকে মোটরসাইকেল ভাড়া করেন। বিকেলে তারা বাড়ি থেকে রওনা দেন। তাদের সঙ্গে একই এলাকার আরও কয়েকজন তরুণ ও কিশোরও কয়েকটি মোটরসাইকেলে একই গন্তব্যে যাচ্ছিলেন।
পথে চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকায় নতুন সেতু পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহদাত ও করিমের মৃত্যু হয়। গুরুতর আহত শামীমকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবারই তার নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছিল। অন্যদিকে শাহদাত একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হাসান বলেন, নিহত তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা বেশির ভাগ সময় একসঙ্গে চলাফেরা ও আড্ডা দিতেন। একসঙ্গে ঘুরতে যাওয়ার পথেই তাদের এমন মর্মান্তিক পরিণতি হলো।
পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন জানান, আবদুল করিম তার প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার সে নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল। পরে তার দুর্ঘটনার খবর পান তারা।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।