‘অপ্রদর্শিত’ টাকা ‘সাদা’ করার সুযোগ কি ফিরছে
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সরকার একদিকে বিনিয়োগ ও অর্থনৈতিক গতি ফেরানোর চেষ্টা করছে, অন্যদিকে রাজস্ব সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও দুর্বল আর্থিক খাতের বাস্তবতার সঙ্গে লড়াই করছে। এই বাস্তবতায় সরকার আবারও আবাসন খাতে অ-প্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ ফিরিয়ে আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। একইসঙ্গে উৎপাদন ও কর্মসংস্থানমুখী অন্তত ২০টির বেশি খাতে ‘কর অবকাশ’ বা ‘ট্যাক্স হলিডে’ সুবিধা পুনর্বহালের পরিকল্পনাও চলছে।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আসতে পারে। তবে কী হারে কর নেওয়া হবে বা কোন কাঠামোয় সুবিধা দেওয়া হবে- তা এখনো চূড়ান্ত হয়নি।’
আরেক কর্মকর্তা বলেন, ‘যদি অর্থের উৎস নিয়ে ভবিষ্যতে তদন্তের ঝুঁকি থাকে, তাহলে কেউ এই সুযোগ নিতে আগ্রহী হবে না। এজন্য পূর্ণ দায়মুক্তি দেওয়ার বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে।’
মূলত আবাসন খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। তাদের যুক্তি, উচ্চ সুদহার, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক মন্দার কারণে রিয়েল এস্টেট খাত মারাত্মক চাপের মধ্যে রয়েছে। ‘অপ্রদর্শিত’ টাকা বিনিয়োগের সুযোগ দিলে আবাসন খাতে স্থবিরতা কাটবে এবং সংশ্লিষ্ট শতাধিক শিল্পে নতুন গতি আসবে।
শুধু ‘অপ্রদর্শিত’ টাকা নয়, আসন্ন বাজেটে কর অবকাশ বা ট্যাক্স হলিডে সুবিধাও পুনর্বহালের চিন্তা করছে সরকার। গত বাজেটে প্রায় ৩২টি খাত থেকে এই সুবিধা তুলে নেওয়া হয়েছিল। এবার তার একটি বড় অংশ পুনরায় চালুর আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়ন ত্বরান্বিত করতে ওষুধ, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই), কৃষি যন্ত্রপাতি, অটোমোবাইল, ইলেকট্রনিক উপাদান, কম্পিউটার হার্ডওয়্যার, প্লাস্টিক রিসাইক্লিং, চামড়া ও চামড়াজাত পণ্য, খেলনা শিল্প, টেক্সটাইল যন্ত্রপাতি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, অটোমোবাইল পার্টস, বায়োটেকনোলজি ও ন্যানোটেকনোলজি-ভিত্তিক শিল্পকে কর সুবিধার আওতায় আনা হতে পারে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজে-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘অর্থনীতিতে গতি আনতে বিনিয়োগের বিকল্প নেই। কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে পারে-এমন খাতকে কর সুবিধা দেওয়া হলে তা অর্থনীতির জন্য ইতিবাচক হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)