সমসাময়িক ঘটনা
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিশেষ প্রতিবেদন
৩ বছরের শিশুকে সম্ভ্রমহরণের অভিযোগে ১৫ বছরের কিশোর গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জের তাড়াইলে ৬ বছরের শিশুকে সম্ভ্রমহরণের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর রোববার রাতে তাড়াইল বাজার থেকে ওই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করে তাড়াইল থানা-পুলিশ।
শিশুটির বাবার অভিযোগ, অভিযুক্ত কিশোর চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ওই ঘরে নিয়ে যায়। সেখানে তাকে সম্ভ্রমহরণ করা হয় বলে শিশুটি পরিবারের সদস্যদের বলেছে।
ভবঘুরে নারীকে সম্ভ্রমহরণের চেষ্টা, কিশোর গ্রেফতার
২৩ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে ভবঘুরে নারীকে সম্ভ্রমহরণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
চার শিশুকে সম্ভ্রমহরণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
কুয়াকাটা (পটুয়াখালী), ১৯ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালীর মহিপুরে চার শিশুকে সম্ভ্রমহরণচেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে মহিপুর থানাধীন ৭নং লতাচাপলী ইউনিয়নে ওই কিশোরের বিরুদ্ধে বসতঘরে তার আপন বোনসহ প্রতিবেশী আরও তিন শিশুকে সম্ভ্রমহরণচেষ্টার অভিযোগ ওঠে।
আইন কমিশনের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন হতে যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, তাতে দেখা যায় যে, অপরাধে লিপ্ত শিশুদের একটি বিশাল অংশ- অর্থাৎ প্রায় ৪৬ শতাংশই ১৬ হইতে ১৮ বৎসর বয়সি। হত্যা, সম্ভ্রমহরণ, মাদক ও ডাকাতির ন্যায় গুরুতর অপরাধে এই বয়ঃসন্ধিকালের কিশোরদের সম্পৃক্ততা সমাজব্যবস্থাকে এক চরম অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। এমতাবস্থায়, প্রচলিত শিশু আইনের সংশোধন ও অপরাধের প্রকৃতি অনুযায়ী শিশুদের বয়সসীমা পুনর্নির্ধারণ করার বিষয়টি আজ সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।
বাংলাদেশে প্রচলিত বিভিন্ন আইনে শিশুর সংজ্ঞার মধ্যে যে বৈপরীত্য রয়েছে, তা অত্যন্ত বিভ্রান্তিকর। 'শিশু আইন, ২০১৩' অনুযায়ী অনূর্ধ্ব ১৮ বৎসর বয়সি সকল ব্যক্তিই শিশু। অথচ 'নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০'-এ ১৬ বৎসর পর্যন্ত ব্যক্তিকে শিশু এবং তৎপরবর্তী বয়সিদের কিশোর হিসাবে গণ্য করা হয়েছে। আবার 'দ্য মেজরিটি অ্যাক্ট, ১৮৭৫' অনুযায়ী ১৮ বৎসর হলেই একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক বলে বিবেচিত হয়। আইনের এই দ্বিমুখী অবস্থানের সুযোগ নিচ্ছে ধূর্ত অপরাধী ও দাগী সন্ত্রাসীরা। তারা বুঝে গেছে যে, ১৮ বৎসর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত গুরুতর অপরাধ করলেও শিশু আইনের দোহাই দিয়ে কঠোর শাস্তি হতে রক্ষা পাওয়া সম্ভব। এই আইনি সীমাবদ্ধতাকে ঢাল হিসাবে ব্যবহার করে 'কিশোর গ্যাং'-এর পৃষ্ঠপোষকগণ কোমলমতি কিশোরদের দিয়ে ঘাতক বাহিনীর ন্যায় দুষ্কর্ম করিয়ে নিচ্ছে।
সুতরাং, শিশুদের বয়সসীমা ১৮ হতে ১৫ বছরে নামিয়ে আনার বিষয়টি সরকারের গভীরভাবে অনুধাবন করতে হবে।
সরকারকে উপলব্ধি করতে হবে যে, সরকার শিশু কিশোরের স্রষ্টা নয়। শিশু সম্পর্কিত তাদের মনগড়া আইনে কিশোর গ্যাং আতঙ্ক কাটবে না। বরং খ¦লিক, মালিক মহান আল্লাহ পাক বালেগ হওয়ার যে বয়স (১২-১৫) বৎসর নির্ধারণ করেছেন তা বাস্তবায়নেই কিশোর গ্যাং নির্মূল সম্ভব ইনশাআল্লাহ। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণে শিশুর মৃত্যুর অভিযোগ, কিশোর আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানির জন্য ভারতের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যত্রতত্র পূজা মন্ডপ কেন?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের উপর কাফিরদের নির্যাতনের কারণ উদঘাটন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনপন্থী আন্দোলন দমনে অস্ত্র তৈরি প্রতিষ্ঠানের পরামর্শ নিচ্ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ মাসই বন্ধ থাকলে, মামলাজট ছুটবে কিভাবে?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরণের পেপার-পত্রিকাগুলো প্রকাশ হয় কিভাবে?
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনি কতটুকু মুসলমান...?
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকান্ড কিছু দেখলেই অবনত হওয়া নত হওয়া একটি বদ খাছলত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমন্বিত অক্ষ ও বাংলাদেশের অবস্থান
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শক্ত মানসিকতার দৃঢ়চিত্ত শাসন: বাংলাদেশের জন্য প্রয়োজনীয় শিক্ষা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












