সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

ফাহিম প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:২০ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:৩৩

চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠানটির সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা করছে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে অবগত দুজন বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

চীনের কয়েক ডজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না করায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করছেন দেশটির আইনপ্রণেতারা। একই সঙ্গে চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর সরকারের যথাযথ নজরদারি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় বাণিজ্যমন্ত্রী হিসেবে লুটনিকের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে।

তবে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের আগেই চীনে এআই চিপ রপ্তানি সীমিত করতে লুটনিকের যথেষ্ট উদ্যোগ না নেয়ার অভিযোগ উঠেছিল। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর বৃহস্পতিবার এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দেন জেনসেন হুয়াং। তার পদত্যাগের পর এ বিতর্ক আরও জোরালো হয়েছে।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ও বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বাণিজ্যমন্ত্রী ও তার দায়িত্ব পালনের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পূর্ণ আস্থা রয়েছে’।

গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটি এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আরও ১০০টির বেশি প্রতিষ্ঠানকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছিল ট্রাম্প প্রশাসন।

চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় না রাখা নিয়ে সমালোচনা

সিএনএনের এক অনুষ্ঠানে লুটনিককে বাণিজ্যমন্ত্রীর পদ থেকে সরানো উচিত কি না, এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলে, ‘এখনো জানি না।’ তিনি এবং অন্য কয়েকজন আইনপ্রণেতা লুটনিককে দ্রুত প্রকাশ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁকে কংগ্রেসে জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেছেন তারা।

কেনেডি বলে, ‘বিষয়টি মস্তিষ্কের ধমনিতে অ্যানিউরিজম হওয়ার মতোই গুরুতর।’

গত বছরের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্রের ওই বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় নতুন কোনো চীনা প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়নি। এক দশকের বেশি সময়ের মধ্যে এ ধরনের দীর্ঘ বিরতি আর দেখা যায়নি। এর আগে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় নতুন চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করছে না মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলে, ‘বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে ব্যাখ্যা দিতে হবে, কেন তারা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি। আমাদের উন্নত প্রযুক্তি যাতে চীনের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে তাদের আজই পদক্ষেপ নিতে হবে।’

আগামী জানুয়ারি থেকে সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতির দায়িত্ব নিতে যাওয়া ওয়ারেন এবং সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির পরবর্তী সভাপতি ডেলাওয়ারের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস কুনস লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়েছেন। চিঠিতে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানি এবং এ-সংক্রান্ত জাতীয় নিরাপত্তাঝুঁকি নিয়ে সব নথি সংরক্ষণের আহ্বান জানিয়েছেন তারা।

এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদন নিয়ে তদন্ত

সিনেটরদের চিঠিতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের খবরও উল্লেখ করা হয়েছে। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন নির্বাহী। ২০২৪ সালের জুন থেকে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের উন্নত এআই চিপ কিনেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটের অর্থবিষয়ক কমিটি ও প্রতিনিধি পরিষদের ওয়েজ অ্যান্ড মিনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রন ওয়াইডেন এবং রিচার্ড নিল বৃহস্পতিবার লুটনিককে একটি চিঠি দিয়েছে। চীনা সরকার, দেশটির সামরিক বাহিনী এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে—এমন চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রির অনুমোদন দিতে ট্রাম্প প্রশাসন কী ভূমিকা রেখেছে, তা তদন্ত করছে তারা।

২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়াকে চীনে উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। তাদের অভিযোগ, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তের মাধ্যমে রপ্তানি থেকে পাওয়া অর্থের একটি অংশ সরকারকে দেয়ার শর্তে ট্রাম্প প্রশাসন এ অনুমতি দিয়েছিল। আইনপ্রণেতারা এ ব্যবস্থাকে ‘অসাংবিধানিক রপ্তানি কর’ বলে আখ্যায়িত করেছে।

জেনসেন হুয়াং চীনে আরও বেশি চিপ রপ্তানির পক্ষে ছিল। তবে দুই দলেরই চীন বিষয়ে কঠোর অবস্থানের সমর্থক আইনপ্রণেতারা বেইজিংয়ের কাছে এ প্রযুক্তির প্রবেশাধিকার সীমিত করার দাবি জানিয়ে আসছিল।

এনভিডিয়ার পক্ষ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা দেয়া হলেও এ বিষয়ে তার ভূমিকা নিয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি।

ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট বলেছে, চিপ রপ্তানির অনুমোদন দেয়ার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কংগ্রেসের তদন্ত করা প্রয়োজন। তবে লুটনিকের ওপর তার আস্থা রয়েছে বলেও জানিয়েছে সে।

ওয়াল স্ট্রিটের সাবেক এই কর্মকর্তা ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরবিষয়ক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেছিল। তিন দশক ধরে ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে। ২০০৮ সালে ট্রাম্পের উপস্থাপনায় প্রচারিত রিয়েলিটি টিভি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এও অতিথি হিসেবে অংশ নিয়েছিল লুটনিক।

এর আগে, বুধবার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার চিপ চীনে পাচারের অভিযোগে সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ট্রাম্পের কঠোর পদক্ষেপ নিতে বাধা দিয়েছিল লুটনিক।

এদিকে সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির রিপাবলিকান সভাপতি ও আরকানসাসের সিনেটর টম কটন বৃহস্পতিবার লুটনিকের প্রতি সিএক্সএমটিকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে নিষিদ্ধ করার এবং মার্কিন প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির প্রবেশাধিকার বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১১ মিনিট আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৩ মিনিট আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৫ মিনিট আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৭ মিনিট আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৯ মিনিট আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ২২ মিনিট আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ২৫ মিনিট আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ২৮ মিনিট আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৩০ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৩২ মিনিট আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৩৪ মিনিট আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ২ ঘণ্টা আগে