‘গ্যাস নিতেই চলে যায় ৭-৮ ঘণ্টা, সিএনজি চালামু কখন?’
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
কয়েক সপ্তাহ ধরে সারাদেশে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না, শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম, দীর্ঘলাইনের কারণে যানবাহনে ঠিকমতো গ্যাস নিতে পারছেন না চালকরা। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশাচালকরা বেশি ভোগান্তিতে পড়েছেন। আয় কমলেও গাড়ির জামানতের টাকা দিতে হচ্ছে নিয়মিত। এ অবস্থায় সংসার চালানোই দায় হয়ে পড়েছে তাদের।
তেমনই এক সিএনজিচালক আশরাফুল। স্ত্রী-সন্তান নিয়ে চারজনের সংসার তার। সিএনজি চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন তিনি। তবে টানা গ্যাস সংকটের কারণে উপার্জন কমেছে। দিনে সাত থেকে আট ঘণ্টা সময় চলে যায় পাম্পে গ্যাস নিতে। প্রতিদিন ভোর থেকে ঘণ্টাচারেক অপেক্ষার পর ১০০ থেকে ১৫০ টাকার গ্যাস নিতে পারেন। দুপুর পর্যন্ত চালিয়ে পাম্পের সামনে ফের সিরিয়ালে দাঁড়িয়ে আরও তিন-চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। দিনশেষে আয়-রোজগার যাই হোক সিএনজির মালিককে ১ হাজার ২০০ টাকা গুনে দিতে হয়।
রাজধানীর মগবাজার মোড়ে এক সিএনজি চালক বলেন, ‘গরিব মানুষরে আর দ্যাখে কে! এই যে গ্যাসের সমস্যা চলতাছে...ভোর ৫টায় এসে লাইনে দাঁড়ায়ে একবার গ্যাস নিছি। চাপ নেই, ১০০-১৫০ টাকার গ্যাস ঢোকে। দুই ঘণ্টা চালাতেই গ্যাস শেষ। দুপুরে আইসা আবার সিরিয়াল। প্রায় ৩ ঘণ্টা হলো বসে আছি। গ্যাস পাইতে আরও ঘণ্টাখানেক লাগবে। দিনে যদি ৭-৮ ঘণ্টা গ্যাস নিতেই চলে যায় তাইলে সিএনজি চালামু কখন?’
তিনিবলেন, ‘ইনকাম না থাকলেও মালিককে রাতে ১ হাজার ২০০ টাকা দিতে হয়, কম রাখে না। বাসায় বৌ-বাচ্চা আছে। এখন ডেইলি খরচা কামানোই কষ্ট, সংসারের খরচ তো আছেই। কার কাছে অভিযোগ করবো? আমাগো দিন প্যাটে-ভাতেই যাইবো।’
শুধু আশরাফুল নন, ঢাকাসহ সারাদেশে সিএনজিচালকদের একই অবস্থা। গ্যাস নেই। সংকটে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। ঠিক কবে নাগাদ এই সংকট কাটবে তাও বলতে পারছে না সরকার। এতে একদিকে সিএনজিচালকদের যেমন আয় কমেছে। বাসাবাড়িতেও গ্যাস নেই। চুলা জ্বলছে না অনেক গৃহিণীর। আবার সংকটের কারণে শিল্প-কারখানার উৎপাদনে ধস নেমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)