শনিবার

হিজরী
১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৩ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২১ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৬ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৯
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৪ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
আন্তর্জাতিক আদালতের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীনভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়াউৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নরপোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্রইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুরযারা পরকালের পাথেয় সংগ্রহ করা থেকে বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- মহান আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মুবারক অনুযায়ী জীবন পরিচালিত করে দুনিয়া হতে বিরাগ হয়ে পরকালের দিকে হাক্বীক্বীভাবে রুজু হওয়া।খালিক্ব মালিক রব হিসেবে মহান আল্লাহ পাক তিনি যেরূপ এক এবং একক। তদ্রুপ হাবীব ও মাহবুব হিসেবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও এক এবং একক। সুবহানাল্লাহ! অতএব, মহান আল্লাহ পাক উনার মুহব্বত-রেযামন্দি, নিসবত-কুরবত হাছিল করতে হলে বা পেতে হলে উনার মহাসম্মানিত হাবীব ও মাহবুব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই সর্বাধিক মুহব্বত ও অনুসরণ করতে হবে।নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত
ইলমুত তাযকিয়্যাহ

অতিরিক্ত ও অনর্থক কথা বলা হতে বেঁচে থাকা কর্তব্য

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, সকাল ৪:১৯ আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, বিকাল ৪:১৮
অতিরিক্ত ও অনর্থক কথা বলা হতে বেঁচে থাকা কর্তব্য
অধিক কথা বলার মধ্যে কোন বুযুর্গী ও সম্মান নেই। বরং প্রয়োজনীয় অল্প কথা বলার মধ্যে সম্মান নীহিত। যবান দ্বারা যা কিছুই বলা হয় তা এমনিতেই হওয়ায় উড়ে যায় না। তা আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ
অর্থ : “মানুষ যবান দ্বারা যা কিছুই বলে তা লিপিবদ্ধ রাখার জন্য তার কাছে প্রহরী নিযুক্ত রয়েছে।” (পবিত্র সূরা ক্বাফ শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৮)
অর্থাৎ যবান দ্বারা ভাল-মন্দ যা কিছুই বলা হোক অবশ্যই তার হিসাব নিকাশ হবে এবং তার সাথে ক্ষতি ও উপকারের বিষয়টিও জড়িত রয়েছে। দুনিয়া ও আখিরাতে তার পুরষ্কার ও শাস্তি ভোগ করা অনিবার্য। কাজেই খুব চিন্তা ভাবনা করে প্রয়োজন অনুযায়ী কথা বলতে হবে। যে কথাই বলা হোক তা যেনো সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে বৈধ হয়।
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্র্ণিত রয়েছে- তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন তোমরা কোন বান্দাকে দেখবে যে, দুনিয়ার প্রতি তার কোন আসক্তি না থাকার এবং কম কথা বলার নিয়ামত দান করা হয়েছে তখন উনার নিকটবর্তী হও অর্থাৎ সাহচর্য গ্রহণ করো। কেননা উনার প্রতি হিকমত নাযিল করা হয় অর্থাৎ উনার অন্তকরণে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে ইল্ম ও হিকমতের বিষয় ঢেলে দেয়া হয়। (মিশকাত শরীফ)
অপর এক হাদীছ শরীফ উনার মধ্যে বর্র্ণিত রয়েছে, যে ব্যক্তি নিজের যবানকে হিফাযত করে মহান আল্লাহ পাক তিনি তার ওইসব বিষয়কে গোপন রাখবেন যা প্রকাশ হওয়া তার নিকট খুবই অপছন্দনীয়।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্র্ণিত- তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক উনার যিকির ব্যতীত তোমরা বেশি কথা বলবেনা। কেননা মহান আল্লাহ পাক উনার যিকির ব্যতীত বেশি কথা বললে ক্বলব (অন্তর) কঠিন হয়। আর মহান আল্লাহ পাক উনার থেকে সবচেয়ে দূরবর্তী সেই ব্যক্তিই হয়, যার ক্বলব কঠিন হয়।” (তিরমিযী শরীফ)
প্রতীয়মান হলো, মহান আল্লাহ পাক উনার যিকির যতই করা হোক উহা উত্তম ও কল্যাণময়। এর ফলে দুনিয়াতে শান্তি লাভ হয় আর আখিরাতে মহাপ্রতিদান লাভ হয়। মহান আল্লাহ পাক উনার যিকিরের মধ্যে সেইসব বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে যা দ্বীনী প্রয়োজনে করা হয়। এছাড়া মানুষকে পার্থিব প্রয়োজন পুরণের জন্যও মুখে কথা বলতে হয় সেক্ষেত্রে প্রয়োজন মাফিক খুব অল্প কথা বলে কাজ করা উচিত। কেননা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন যে, মহান আল্লাহ পাক উনার যিকির ব্যতীত অধিক কথা বলোনা। কারণ অধিক কথা বলার কারণে অন্তর কঠিন হয় আর অন্তরের কাঠিন্যতাই মানুষকে মহান আল্লাহ পাক উনার যিকির হতে এবং অন্যান্য দ্বীনী কাজ হতে ফিরিয়ে রাখে। যার কারণে মানুষ মহান আল্লাহ পাক উনার থেকে অনেক দূরে সরে পড়ে।
বর্র্ণিত রয়েছে, অন্তরের কাঠিন্যতা দুটি পন্থায় প্রকাশ পায়। একটি হচ্ছে, মহান আল্লাহ পাক উনার হক্ব আদায় হয় না। দ্বিতীয়টি হচ্ছে, মাখলূক্বাতের সাথে সৎ ব্যবহার করা হয়না। অর্থাৎ যারা অধিক ও অনর্থক কথা বলে থাকে তাদের দ্বারা বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় দিক থেকে শরীয়ত বিরোধী আচরণ প্রকাশ পেয়ে থাকে।
উম্মুল মু’মিনীন আল আশিরা সাইয়্যিদাতুনা হযরত উম্মু হাবীবা আলাইহাস সালাম উনার থেকে বর্র্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আদম সন্তানের যবান থেকে বের হওয়া প্রত্যেকটি কথাই এর জন্য খারাপ পরিণতি ডেকে আনবে। কিন্তু ন্যায়ের আদেশ এবং অন্যায় ও খারাপ কাজ হতে বিরত রাখা এবং মহান আল্লাহ পাক উনার যিকিরের উদ্দেশ্যে কোন কথা বলা, এসবের হুকুম আলাদা।
অর্থাৎ মানুষের যবান হতে যে কথাই বলা হয় উহাই তাদের জন্য অশুভ পরিণতি সৃষ্টি করে। তা তাদের জন্য কোনই উপকার করতে পারে না। তবে ন্যায় ও সৎকর্মের জন্য কথা বললে অথবা অন্যায় ও অসৎ কাজ হতে বিরত রাখার উদ্দেশ্যে কথা বললে কিংবা মহান আল্লাহ পাক উনার যিকিরে মশগুল থাকার ব্যাপারে তাদের যবান থেকে যাই বের হোক না কেন, তা উপকারী। পাপের কথা যবান হতে প্রকাশ পেলে তা অপরাধজনক হওয়া সুস্পষ্ট কথা। আর যে কথায় পাপও নেই, পূণ্যও নেই তাতে মশগুল থাকাটাও ক্ষতিকর।
তাবিয়ী হযরত হাসান বছরী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি নিজের দ্বীনের ব্যাপারে বুদ্ধিমান নয় সে ব্যক্তি যবানকে হিফাযত করেনা বা নিয়ন্ত্রণে রাখেনা। অপর এক বুযুর্গ বলেছেন, তোমার কথা লেখার জন্য যদি কাগজ ক্রয় করতে হতো, তবে এর মূল্যের বোঝাটির কারণে অধিক কথা বলা হতে ফিরে থাকতে।
হযরত রবী’ ইবনে খাশাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বিশ বছর পর্যন্ত দুনিয়াবী কোন কথা বলেননি। কোন কথা বলতে হলে তিনি কলম ও কাগজ কাছে রাখতেন। যা বলতেন তাই তিনি লিখে রাখতেন। অতঃপর সন্ধ্যবেলা নিজের নফসের নিকট হিসাব নিতেন যে, অমুক অমুক কথাটি কি প্রয়োজনে বলা হয়েছে? প্রয়োজনে বলেছে কিনা অথবা অধিক বলেছে কিনা?

-আহমদ নুছাইর


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ ঘণ্টা আগে কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুব… ২ ঘণ্টা আগে শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-৪) শীত নিবারনে কোন কোন পোশাক সম্মানিত সুন্নত মুবারক? এ বিষয়ে জানা ও ইত্তেবা (অনুসরণ) করা সকলের জন্য ফরয। (পর্ব-৪) ১৫ ঘণ্টা আগে ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ ১৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৫ ঘণ্টা আগে কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنْفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَنْ سَ… ১৬ ঘণ্টা আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- فَلَا وَرَبِّكَ لَا يُـؤْمِنُـوْنَ حَتّٰـى يُـحَكِّمُوْكَ فِـيْمَا شَج… ১৬ ঘণ্টা আগে বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- عَنْ حَضْرَتْ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ عَنِ النَّبِيِّ صَلَّى الل… ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী ১ দিন আগে যা খাওয়া হারাম করা হয়েছে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ… ২ দিন আগে