প্রতিরক্ষা আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সার্বভৌমত্ব:
৫০ লক্ষাধিক বাহিনীর জন্য ড্রোন, কাউন্টার ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কৌশলগত রোডম্যাপ (পর্ব-১২ : ২য় অংশ)
, ২৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৩ জুলাই, ২০২৬ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
৩. অ্যান্টি-ড্রোন লেজার গান:
শত্রু যখন ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন দিয়ে আক্রমণ করবে তখন দামি এয়ার ডিফেন্স মিসাইল (যেমন পেট্রিয়ট বা এস-৪০০) বাবহার করে প্রতিটি ড্রোন ধ্বংস করা অর্থনৈতিকভাবে আত্মঘাতী।
প্রয়োজনীয়তা: কম খরচে শত্রুর ড্রোন বা লয়টারিং মিউনিশন আকাশেই পুড়িয়ে বা অচল করে দেয়ার জন্য ডাইরেক্টেড-এনার্জি বা লেজার গানের কোনো বিকল্প নেই। এতে প্রতি শটে খরচ হয় নামমাত্র, যা ৫০ লক্ষ বাহিনীর সুরক্ষায় বাজেট সাশ্রয়ী সমাধান দেবে।
উৎস (তুরস্ক) : তুরস্ক ইতোমধ্যে তাদের নিজস্ব প্রযুক্তিতে ‘আলকা’ নামক ডাইরেক্টেড-এনার্জি বা লেজার অস্ত্র তৈরি করেছে, যা ড্রোন ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। এই প্রযুক্তি সম্পূর্ণভাবে তুরস্ক থেকে আমদানি ও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা আবশ্যক।
কেন কেবল তুরস্ক, পাকিস্তান ও ইরান থেকেই আমদানি করতে হবে?
ভূ-রাজনৈতিক এবং কৌশলগত কারণে বাংলাদেশের এই বিশেষায়িত ইলেকট্রনিক্স লজিস্টিকস কেবল এই তিনটি মুসলিম বন্ধুভাবাপন্ন দেশ থেকেই আমদানি করা উচিত। এব পেছনে প্রধান তিনটি কারণ রয়েছে।
১. কৌশলগত স্বাধীনতা ও স্যাঙ্কশন-প্রুফ নীতি: পশ্চিমা বিশ্ব বা মার্কিন ব্লকের কাছ থেকে এই ধরনের সংবেদনশীল প্রযুক্তি কিনলে সবসময় এন্ড-ইউজার মনিটরিং এবং ভূ-রাজনৈতিক ব্ল্যাকমেইলের শিকার হওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে তুরস্ক, ইত্রান এবং পাকিতান থেকে আমদানি করলে ভূ রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবমুক্ত থাকা সম্ভব।
২. প্রযুক্তি হস্তান্তর (টিওটি) ও ব্যয়সাশ্রয়ী মডেল: ইরান ও পাকিস্তানের সামরিক ম্যানুফ্যাকচারিং মডেল অত্যন্ত ব্যয়সাশ্রয়ী এবং তারা উন্নয়নশীল দেশগুলোর সাথে প্রযুক্তি হস্তান্তরে উদার। তুরস্কের উন্নত সিস্টেম ইন্টিগ্রেশনের সাথে ইরানের বিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা এবং পাকিভানের মেরিটাইম ও বর্ডার এক্সপার্টাইজ যুক্ত হলে বাংলাদেশ কম খরচে তার বিশাল বাহিনীর সাপ্লাই চেইন সচল রাখতে পারবে।
৩. আঞ্চলিক ভারসাম্য ও প্রতিরোধ অক্ষ: এই তিনটি দেশের সামরিক প্রযুক্তি ইসলামিক ও এশীয় প্রেক্ষাপটে সম্পূর্ণ পরীক্ষিত। এদের যৌথ প্রযুক্তিগত বলয় থেকে সমরাস্ত্র আমদানি করলে বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশ একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী প্রতিরোধ বর্ম গড়ে তুলতে পারবে, যা যেকোনো আঞ্চলিক আধিপত্যবাদী শক্তিকে কাউন্টার করতে সক্ষম।
৫০ লক্ষাধিক সমর সৈন্যের বিশাল বহরকে কেবল মানবশক্তি দিয়ে টিকিয়ে রাখা সম্ভব নয়, যদি না তাদের পেছনে শক্তিশালী ইলেকট্রনিক ব্যাকআপ থাকে। তুরস্কের এভিয়েশন চমক, ইরানের অসাধারণ ইলেকট্রনিক কাউন্টার-মেজারস এবং পাকিস্তানের দীর্ঘ সীমান্ত প্রতিরক্ষা অভিজ্ঞতাকে একীভূত করে কেবল এই তিন উৎস থেকেই সমস্ত ড্রোন ও ইডব্লিউ লজিস্টিকস আমদানি করা হোক নতুন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অমোঘ স্ট্র্যাটেজি।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম রফতানীর বাধা দূর এবং প্রয়োজনীয় সহযোগিতায় গুরুত্ব দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫০ লক্ষাধিক বাহিনীর জন্য ড্রোন, কাউন্টার-ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কৌশলগত রোডম্যাপ (পর্ব-১২ : ১ম অংশ)
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমানে সন্ত্রাসী দখলদার ইহুদীদের দ্বারা ফিলিস্তীনীদের উপরে চরম যুদ্ধাপরাধ করার পরও আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রকাশ্য ইহুদী ধর্ম গ্রহণ করার পরও কী এদেশের মুসলমানরা আর্জেন্টিনা উন্মাদনায় উন্মত্ত থাকবে? গ্যালারীতে আর্জেন্টিনার সমর্থকরা, মুসলমান বলে মিশরীয় সমর্থকদের উপর মদ ছিটিয়ে ঘৃণা প্রকাশ করেছে।
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারিকেল দ্বীপ ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এক অস্তিত্বের সংকট
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রেলে যাত্রীসেবার সাথে সাথে পণ্য পরিবহণের পর্যাপ্ত ব্যবস্থা দিতে হবে।
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সচেতনতা বনাম আইনি ও সাংবিধানিক বাস্তবতা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রথম কালো এবং তার সহযোগী তথাকথিত পরিবেশবাদী এবং ‘দালাল- এ ভারতীয় আধিপত্যবাদীরা’- পদ্মা ব্যারাজের বিরোধীতায় নেমেছে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কৌশলগত অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনা: সচেতনতা বনাম আইনি ও সাংবিধানিক বাস্তবতা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যা কিছু ‘কালো’ তার সাথে ‘প্রথম কালো’ প্রথম কালো এবং তার সহযোগী তথাকথিত পরিবেশবাদী এবং ‘দালাল- এ ভারতীয় আধিপত্যবাদীরা’- পদ্মা ব্যারাজের বিরোধীতায় নেমেছে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম যোদ্ধাদের মস্তক ছিন্ন করে বাক্স বন্দী করে "যুদ্ধের ট্রফি" হিসেবে নিয়ে যেতো প্যারিসে (৩)
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাটতে চাইছে বর্তমান সরকার?
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম যোদ্ধাদের মস্তক ছিন্ন করে বাক্স বন্দী করে “যুদ্ধের ট্রফি” হিসেবে নিয়ে যেতো প্যারিসে (২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












