SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%৫০%' OR titleBn LIKE '%৫০%' OR descriptionEn LIKE '%৫০%' OR descriptionBn LIKE '%৫০%' OR slug LIKE '%৫০%' OR metaTag LIKE '%৫০%' OR metaDescription LIKE '%৫০%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
জামালপুর সংবাদদাতা:
প্রায় আট মাস বন্ধের পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় (জেএফসিএল) সার উৎপাদন শুরুর দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানার একটি প্ল্যান্টের বয়লারে ছিদ্র দেখা যায়। সেটি মেরামতের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়। এরপর থেকে কারখানা বন্ধ আছে বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) ফজলুল হক।
তিনি জানান, এটি বড় ধরনের কোনও সমস্যা না। যেহেতু আমরা পুরোদমে উৎপাদনে গিয়েছি এবং গ্যাসের চাপও ভালো পাওয়া যাচ্ছে; তাই ওই ছোট ত্রুটিও মেরামত à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সাত মাসে দ্রুত গতিতে ৩২টি কূপের খননকাজ সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে দৈনিক প্রায় ১৪৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
২০৩১ সালের মধ্যে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ২০৩১-৩৫ মেয়াদে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনাও রয়েছে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতার চাপও কমানো সম্ভব হবে।
পেট্রোবাংলার হিসাবে, লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতোমধ্ঠবাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের শতাধিক কৃষক। একবার বাগান করে বছরজুড়েই ফলন পাওয়ায় পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেক কৃষক। চলতি বছরে পেঁপের ফলন আশানুরূপ হয়েছে। তবে বাজারে পেঁপের দাম কমে যাওয়া, ক্রেতার সংকট ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। এতে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কায় রয়েছেন তারা।
মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের কৃষক আবু হানিফ বাণিজ্যিকভাবে দুই বিঘা জমিতে দেশীয় জাতের পেঁপে চাষ করেছেন। তার বাগানে প্রায় দুই হাজার গাছে এবার প্রচুর ফলন হয়েছে। দুই ঠবাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে এক বিধবার (৪৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেয়া হয়েছিল। কয়েক দিন পর ডেকে নিয়ে একটি কাগজে তার টিপসই নেওয়া হয়। এরপর গ্রামে ছড়িয়ে পড়ে, ওই নারীর বিয়ে হয়ে গেছে। তাকে একটি কাবিননামাও দেখানো হয়। তবে তিনি কোনও বিয়েতে সম্মতি দেননি বলে দাবি করেন।
সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশ বৈঠকও করেছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে কৌশলে টিপসই নেন স্থানীয় জামায়াত নেতা আবদà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সক্ষমতার তুলনায় চাপ কয়েক গুণ বেশি হওয়ায় নতুন রোগীদের রেডিওথেরাপির সিরিয়াল দেওয়া বন্ধ রেখেছে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ফলে চিকিৎসার আশায় এসে শরীরে ক্যানসারের জীবাণু নিয়ে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। হাসপাতালে নার্সদের ব্যবহার নিয়েও অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।
হাসপাতালের তথ্যানুযায়ী, এখানে রেডিওথেরাপির জন্য রয়েছে ছয়টি মেশিন। এর মধ্যে চারটিই দুই বছরের বেশি বিকল। অন্যদিকে সচল দুটি মেশিনে তিন শিফটে প্রতিদিন গড়ে ২৫০ রোগীকে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। তবু প্রতিদিন যোগ হচ্ছে নতà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫০ ডলার রেমিট্যান্স। গত বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি অক্টোবর মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
পাহাড়ের উৎপাদিত রসালো জাম্বুরায় এখন জমজমাট রাঙামাটির অর্থনীতি। টসটসে রসালো, আর মিষ্টি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও মজাদার। চাহিদা বেশি, তাই দামও বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে এ জাম্বুরা বাজারজাত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। এতে যেমন কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে, তেমনি লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও। তবে জ্বালানি তেলের দাম বাড়ার চ্যালেঞ্জ পেরিয়েও জুম চাষিদের মুখে হাসির কারণ হয়ে উঠেছে এই লাভজনক জাম্বুরা চাষ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, রাঙামাটির বৃহত্তর কাপ্তাই হ্রদ পেরিয়ে দূর পাহাড় থেকে নৌপথে জাম্বুরা এসে পৌঁ বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
নারিকেল দ্বীপে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণে অন্তত অর্ধশত শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার সকাল থেকে এসব শিশুকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ছুটেছেন স্বজনেরা। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দ্বীপের অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায় বাকি অংশ পড়ুন...
সম্মানিত হানাফী মাযহাব উনার মহাসম্মানিত ইমাম হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি:
هٰذَا حَضْرَتْ اَلْاِمَامُ الْاَعْظَمُ النُّعْمَانُ بْنُ ثَابِتٍ اَلْكُوْفِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اَلْـمُتَوَفّٰى سَنَةَ خَمْسِيْنَ وَمِائَةٍ هِجْرِيَّةً اَقْدَمُ الْاَئِمَّةِ فَضْلًا وَاَحْوَطُهُمْ لِلدِّيْنِ حِفْظًا وَاَبْدَعُهُمْ فِى الشَّرِيْعَةِ وَاَسْرَارِهَا عِلْمًا كَانَ يَحْضُرُ مَجَالِسَ تِلَاوَةِ السِّيْرَةِ النَّبَوِيَّةِ وَيَحْتَفِلُ يَوْمَ وُقُوْعِ مَوْلِدِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ رَّبِيْعِ الْاَوَّلِ كُلِّ سَنَةٍ وَلَهٗ فِىْ ذٰلِكَ مِنَ الْاَعْطِيَاتِ وَالْبَذْلِ مَا لَمْ يُوْصَفْ وَمِنْ مَدَائِحِهٖ فِى الرَّسُوْلِ الْاَعْظَمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে আবারও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির তথ্য উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডিআই)। ‘ইউজড কার পার্টস’ বা ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে কন্টেইনারের আড়ালে আনা হয়েছে একটি বিএমডব্লিউ স্পোর্টস/রেসিং কার, বিলাসবহুল বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির সামনের অংশ এবং পাঁচটি ইসুজু ট্রাক।
গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৬ অক্টোবর) কাস্টমস গোয়েন্দার একটি দল চট্টগ্রাম বন্দরে সন্দেহভাজন পণ্যচালানটির পরীক্ষা করে এসব অনিয়ম শনাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটিসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সর্বমোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১২টা থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।
লম্বা সময়ের এই নিষেধাজ্ঞার ফলে দেশের লক্ষাধিক জেলে দুশ্চিন্তায় রয়েছে।
ভোলার বিভিন্ন মাছঘাট ঘুরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমজুড়ে নদীতে তেমন মাছের দেখা না পাওয়ায় ২২ দিনের নিষেধাজ্ঞার খবরে জেলেদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। সংসারের খরচের পাশাপাশি আড়তদারের দাদন ও এনজিওর ঋণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
নিষেধাজ্ঞাকালীন সরকার জেলেদের জন্য ২৫ কেজি করে চা বাকি অংশ পড়ুন...












