‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে শুধু আত্মনির্ভরতা বাড়ানো নয় স্বনির্ভরতা থেকে রপ্তানিমুখী সমরাস্ত্র শিল্পের পথে ইনশাআল্লাহ এগিয়ে নিতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের জন্য গত ২৭শে আগস্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনমুখী করে তোলার মাধ্যমে এর রফতানির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর উদ্যোগ হিসেবে বহু চুক্তি স্বাক্ষরিত হয়।
'মেড ইন বাংলাদেশ' উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আত্মনির্ভরতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার তুরস্কের সঙ্গে ড্রোন ও সমরাস্ত্র উৎপাদনের সম্ভাবনাও যাচাই করছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রযুক্তিভিত্তিক এটাক ড্রোন নির্মাণ এবং সমন্বিত প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশে উৎপাদনের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
পাকিস্তানের সঙ্গে নির্দিষ্টভাবে আধুনিক যুদ্ধবিমান বা সামরিক সরঞ্জাম ক্রয়ের কোনো চূড়ান্ত চুক্তি এখনো স্বাক্ষরিত না হলেও, আগের সময়ে পাকিস্তান থেকে ঔঋ-১৭ ইষড়পশ ৩ যুদ্ধবিমান ক্রয় নিয়ে আগ্রহ প্রকাশ এবং আলোচনা হয়েছে। এছাড়া, লালমনিরহাট এলাকায় একটি সামরিক বিমানবন্দর বা বেস উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সামরিক ও কৌশলগত পরিকল্পনায় এই বেসটি বিমান বাহিনীর আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষত যদি ইউরোফাইটার বা অন্যান্য শক্তিশালী বিমান এখানে স্থাপনের পরিকল্পনা বাস্তবে আসে।
২০২৫ সালে বিশ্বের সামরিক ব্যয় ২ দশমিক ৮৮৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এবং টানা ১১ বছর তা বেড়েছে-ঝওচজও-এর এই তথ্য বৈশ্বিক নিরাপত্তা পরিবেশের পরিবর্তনকে স্পষ্ট করে। এই বিপুল ব্যয়ের সঙ্গে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, সাইবার নিরাপত্তা, সেন্সর ও যোগাযোগ প্রযুক্তির মতো উচ্চপ্রযুক্তি খাতও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশেও ২০২৫ সালের সামরিক ব্যয় প্রায় ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ফলে মূল প্রশ্ন হওয়া উচিত শুধু কত অর্থ ব্যয় হচ্ছে তা নয়; এই ব্যয়ের কতটা দেশীয় সক্ষমতা তৈরিতে অবদান রাখছে।
অস্ত্র কেনা সামরিক সক্ষমতা বাড়ায়, কিন্তু অস্ত্র তৈরির সক্ষমতা কৌশলগত স্বাধীনতা বাড়ায়। আগামী দশকে প্রায় ৮৬,০০০ কোটি টাকার প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনা তাই বাংলাদেশের জন্য শুধু সামরিক আধুনিকায়নের নয়, একটি দীর্ঘমেয়াদি শিল্পনীতিরও সুযোগ। এই বিনিয়োগের একটি অংশ যদি গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও দক্ষ মানবসম্পদ তৈরির সঙ্গে যুক্ত করা যায়, তাহলে প্রতিরক্ষা ব্যয় ভবিষ্যতের অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে।
সাম্প্রতিক উদ্যোগগুলো সেই সম্ভাবনার ভিত্তি তৈরি করছে। ২০২৬ সালের ২৭ আগস্ট চট্টগ্রামের ভাটিয়ারীতে বন্ধ জিলাল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং সেখানে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির সম্প্রসারণ করে রপ্তানিমুখী প্রতিরক্ষা উৎপাদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইভাবে প্রতিরক্ষা শিল্পাঞ্চল, তুরস্কের সঙ্গে ড্রোন উৎপাদন এবং চীনের সঙ্গে টঅঠ উৎপাদন ও সংযোজনের উদ্যোগ দেখাচ্ছে যে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন ধীরে ধীরে প্রযুক্তি ও উৎপাদনের দিকে এগোচ্ছে।
তবে স্বনির্ভরতার অর্থ সব অস্ত্র দেশে তৈরি করা নয়। বরং সংকটের সময় প্রয়োজনীয় গোলাবারুদ, যন্ত্রাংশ, সফটওয়্যার, যোগাযোগব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে পর্যাপ্ত নিজস্ব সক্ষমতা থাকা এবং কোনো একক বিদেশি উৎসের ওপর অতিরিক্ত নির্ভর না করা। তাই বাংলাদেশের কৌশল হওয়া উচিত বহুমুখী আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে নির্বাচিত ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলা।
প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় সম্ভাবনা এখানেই যে এর প্রযুক্তি ও অবকাঠামোর বড় অংশ বেসামরিক অর্থনীতিতেও ব্যবহার করা যায়। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, সেন্সর, সাইবার নিরাপত্তা, ইলেকট্রনিকস ও উন্নত উপাদানে বিনিয়োগ একই সঙ্গে নিরাপত্তা ও শিল্পায়নকে এগিয়ে নিতে পারে। ফলে প্রতিরক্ষা গবেষণা কেবল সামরিক সক্ষমতা নয়, উচ্চপ্রযুক্তির নতুন অর্থনীতির ভিত্তিও তৈরি করতে পারে।
আন্তর্জাতিক অভিজ্ঞতা এর বাস্তব সম্ভাবনা দেখায়। ২০২৫ সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের রপ্তানি প্রায় ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশটির বায়কার একাই ২.২ বিলিয়ন ডলারের রপ্তানি করেছে, যার ৮৮ শতাংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।
বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যৎ তাই কেবল অস্ত্র সংগ্রহে নয়, সক্ষমতা নির্মাণে। লক্ষ্য হওয়া উচিত-আমদানিনির্ভরতা কমানো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে নিজস্ব নিয়ন্ত্রণ বাড়ানো, উচ্চদক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং নির্বাচিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা।
শেষ পর্যন্ত বাংলাদেশের উত্তরণের পথটি হতে পারে-কেনার সক্ষমতা থেকে তৈরির সক্ষমতায়, তৈরির সক্ষমতা থেকে প্রযুক্তিগত সক্ষমতায় এবং প্রযুক্তিগত সক্ষমতা থেকে রপ্তানির সক্ষমতায়।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাঁটতে চাইছে বর্তমান সরকার?
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম দেশগুলোর উচিৎ মক্কা চুক্তিকে আরো বিশুদ্ধ ও বিস্তৃত করা যাতে ভারতের গোস্বা এত বাড়ে যে তাদের গোস্বার অনলেই তারা জ্বলে পুড়ে ছারখার হয়
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুবিশাল এই বাজারে প্রবেশে অনেকটাই ব্যর্থ বাংলাদেশ।
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












