সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম
স্বাধীনতার পর যে সোনার ভরি ছিলো ১৫০ টাকা, সেটিই গত জানুয়ারিতে কিনতে গুনতে হয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা।
গত পঞ্চান্ন বছরে সোনা দামি থেকে অতি দামি হয়ে উঠলেও বাংলাদেশে ধাতুটির দর নির্ধারণের প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ নয়। এ জন্য দেশে বৈধভাবে সোনা আমদানি না হওয়াকে বড় কারণ বলছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
দুবাইয়ের স্বর্ণ ও গহনা শিল্পের সবচেয়ে বড় সরকারি-বেসরকারি বাণিজ্য সংস্থা-দুবাই জুয়েলারি গ্রুপের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, আরব আমিরাতে গত ২৩ অক্টোবর ২২ ক্যারেট মানের সোনার ভরির দাম ছিলো ৫ হাজার ২০২ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭৫ হাজার ৩১২ টাকা (১ দিরহাম = ৩৩.৭০ টাকা ধরে)।
অন্যদিকে বাংলাদেশের বাজারে দুই দিনের ব্যবধানে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতিভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বর্তমানে সারা দেশে এ দরে সোনা বিক্রি হচ্ছে। একই সঙ্গে কমানো হয়েছে অন্যান্য মানের সোনার দাম। তাতে দেখা যায়, দুবাইয়ের তুলনায় দেশে এক ভরি সোনার দাম ৪৫ হাজার ৫৪৬ টাকা বেশি।
দেশে সোনার ওজন মাপার প্রচলিত একক হলো ভরি, আনা ও রতি। সাধারণত সোনার দাম ভরি হিসেবে নির্ধারণ করা হয়। সেই ভরিকে ১৬টি সমান ভাগ করলে প্রতিটি ভাগকে এক আনা বলা হয়। আর এক ভরিকে ৯৬টি সমান ভাগ করলে প্রতিটি ভাগকে রতি বলা হয়।
তার মানে, ১ ভরি = ১৬ আনা = ৯৬ রতি
বেশ কিছুদিন ধরেই দেশের বাজারে সোনার দর ওঠানামা করছে। গত ৯ অক্টোবর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিলো। এরপর ১৬ দিনের ব্যবধানে চার দফায় এই মানের সোনার দাম ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমানো হয়েছে।
দেশের বাজারে এখন ২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।
ক্যারেট হলো সোনার বিশুদ্ধতা মাপার একক। বিশুদ্ধ সোনাকে ২৪ ভাগ ধরে এর সঙ্গে কত ভাগ সোনা আছে, তা দিয়ে ক্যারেট নির্ধারণ করা হয়।
২৪ ক্যারেট হলো সবচেয়ে বিশুদ্ধ সোনা। এতে প্রায় ৯৯.৯৯ শতাংশ পর্যন্ত খাঁটি সোনা থাকতে পারে। তবে ২৪ ক্যারেটের সোনা তুলনামূলক নরম। ফলে সহজে বাঁকা বা আঁচড় পড়তে পারে।
এ কারণে গয়না তৈরিতে সোনার সঙ্গে তামা, রূপা বা অন্য ধাতু মিশিয়ে ২২, ২১ বা ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়। গয়না কীভাবে তৈরি করা হয়েছে, তার ওপরও এর স্থায়িত্ব নির্ভর করে।
ক্স ২৪ ক্যারেট: ২৪ ভাগের ২৪ ভাগই সোনা-প্রায় ১০০% বিশুদ্ধ।
ক্স ২২ ক্যারেট: ২৪ ভাগের ২২ ভাগ সোনা-৯১.৬৭%।
ক্স ২১ ক্যারেট: ২৪ ভাগের ২১ ভাগ সোনা-৮৭.৫%।
ক্স ১৮ ক্যারেট: ২৪ ভাগের ১৮ ভাগ সোনা-৭৫%।
বাংলাদেশে বাণিজ্যিকভাবে সোনা আমদানি হয় না বললেই চলে। সোনা আসে বিদেশফেরত যাত্রীদের হাত ধরে। ‘যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬’ অনুযায়ী, একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় ভরিপ্রতি পাঁচ হাজার টাকা শুল্ক দিয়ে ১০ ভরির মতো (১১৭ গ্রাম) সোনা আনতে পারেন।
ভরিপ্রতি পাঁচ হাজার টাকা শুল্ক আমলে নেওয়ার পরও দেখা যায়, বাংলাদেশে সোনার দাম বেশি। যদিও দেশে অবৈধ পথেই বেশির ভাগ সোনা আসে বলে সন্দেহ করা হয়। এ ছাড়া চাহিদার বড় একটি অংশ পূরণ হয় পুরনো সোনা দিয়ে।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে সোনার দাম নির্ধারণ করে আসছে বাজুস। বৈশ্বিক বাজারে দাম বাড়লে বা কমলে সমিতির নেতারা তার ভিত্তিতে দর সমন্বয় করেন। তবে দাম বাড়ানো-কমানোর আনুষ্ঠানিক ঘোষণায় সমিতির পক্ষ থেকে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিউর গোল্ডের দাম বেড়েছে-কমেছে। এ কারণে সমিতির সংশ্লিষ্ট কমিটির সদস্যরা দাম বাড়ানো-কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
কীভাবে দাম নির্ধারণ হয়:
জুয়েলার্স সমিতির নেতারা সোনার দাম নির্ধারণ করলেও এ ক্ষেত্রে ভিত্তি ধরা হয় পুরান ঢাকার তাঁতীবাজারকেন্দ্রিক পাইকারি বাজারের সোনার দাম। এ দাম নির্ধারণ করে বাংলাদেশ পোদ্দার সমিতি; এ দরে মূলত ব্যবসায়ী পর্যায়ে কেনাবেচা হয়ে থাকে।
একাধিক জুয়েলারি ব্যবসায়ী জানান, পোদ্দার সমিতি প্রতিদিন সোনার (পিউর গোল্ড) দাম নির্ধারণ করে। এ ক্ষেত্রে বাজারে ব্যাগেজ রুলসে আসা সোনা এবং সারাদেশ থেকে আসা পুরনো অলংকারের সোনার সরবরাহের পরিমাণ বিবেচনায় নেওয়া হয়। একই সঙ্গে কলকাতায় সোনার দাম কত, সেটিও জেনে নেয়। তারপরই সোনার দাম হ্রাস-বৃদ্ধি করা হয়।
সোনার দাম সমন্বয় করার জন্য জুয়েলার্স সমিতির একটি কমিটি রয়েছে, যার নাম-বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং। সোনার দাম সমন্বয়ে এ কমিটি প্রথমেই পোদ্দার সমিতির নির্ধারিত পাইকারি সোনার দর বিবেচনায় নেয়।
আগে জুয়েলার্স সমিতির কমিটি পাইকারি বাজারের সোনার (পিউর গোল্ড) দামের ১ দশমিক ২৫ গুণ করে সোনার দর নির্ধারণ করতো। সোনার দাম বেশি ওঠানামার কারণে সেই ব্যবস্থা থেকে সরে এসেছে সমিতি। (অসমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক।
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমান হিন্দু সংঘাত হয়। এ থেকে বাঁচাতে সব মুসলমানকে লালনবাদ গ্রহণ করে অমুসলমান হতে বলেছে সংস্কৃতিমন্ত্রী নিতাই ও তথ্য উপদেষ্টা জাহেদ। লালনবাদে কোন ধর্মীয় সংঘাত নেই- এজন্য নাকি খোদ প্রধানমন্ত্রী স্কুল শিক্ষায় লালন বাদ ঢোকানোর পরামর্শ দিয়েছে- এটাই জাহেদের ভাষ্য।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলমান হিন্দু সংঘাত হয়। এ থেকে বাঁচাতে সব মুসলমানকে লালনবাদ গ্রহণ করে অমুসলমান হতে বলেছে সংস্কৃতিমন্ত্রী নিতাই ও তথ্য উপদেষ্টা জাহেদ। লালনবাদে কোন ধর্মীয় সংঘাত নেই- এজন্য নাকি খোদ প্রধানমন্ত্রী স্কুল শিক্ষায় লালন বাদ ঢোকানোর পরামর্শ দিয়েছে- এটাই জাহেদের ভাষ্য।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শুধু ভারতেই আধিপত্যবাদী হিন্দুত্ববাদী নয়। বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় হাইকমিশনার সহ হিন্দুত্ববাদীরা সবাই আধিপত্যবাদী। এদেশের হিন্দুত্ববাদীরা তাদের আধিপত্য বৃদ্ধি জন্য সরকারকে গভীর চাপ তৈরী করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র, ভারতে- মুসলমানদের উপর সহিংসতাও গণহত্যার অভিযোগ মিথ্যা অভিহিত করে তার বিপরীতে বাংলাদেশে হিন্দু স্বার্থ রক্ষায় নিবেদিত হতে বলেছে।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লালনবাদে কোন ধর্মীয় সংঘাত নেই- এজন্য নাকি খোদ প্রধানমন্ত্রী স্কুল শিক্ষায় লালন বাদ ঢোকানোর পরামর্শ দিয়েছে- এটাই জাহেদের ভাষ্য।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের গুরু মওদুদী, গো’আযম, সাইদীর ফতওয়া মোতাবেক যদি তাদের আমীর, সেক্রেটারী, এমপি মুসলমান থেকে খারিজ হয়ে কাফের সাব্যস্ত হয় তবে অন্যদের কী করার আছে?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












