আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি। তবে ইয়েমেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দামেস্ক।
গত সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-কে (এসএএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনৈতিক সূত্র জানায়, বর্তমানে ইয়েমেনে সিরিয়ার সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কোনো ভিত্তি নেই। সিরিয়ার অগ্রাধিকার এখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, পুনর্গঠন এবং অর্থনীà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, যে গুদামটিতে আগুন লেগেছে সেটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ও ভয়াবহতা অত্যন্ত বেশি। ড্রাম বিস্ফোরণের আতঙ্কে রয়েছেন আশপাশের মানুষ। এলাকাটি পুরোপুরি ঘিঞ্জি এবং বাসাবাà বাকি অংশ পড়ুন...
অধিদপ্তরের ৪৩টি টিম এদিন পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা।
তদারকির অংশ হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করছে ২০ দস্যু বাহিনী। সক্রিয় কয়েক বাহিনী দস্যুতায় ব্যবহার করছে লাইসেন্স করা অস্ত্র। সাগরের এই দস্যুরা মাছ ও জাল লুট, মাদক কারবার এবং মানব পাচার নিয়ন্ত্রণ করে।
অনুসন্ধানে জানা যায়, সাধারণ জেলেরা যখন সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকেন, ঠিক তখনই ইঞ্জিনচালিত ট্রলারে করে হানা দেয় দস্যু বাহিনী। তাদের প্রাথমিক লক্ষ্য জেলেদের ধরা দামি মাছ এবং লাখ টাকা মূল্যের জাল। কেউ বাধা দিলে বা জাল দিতে না চাইলে তাদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। অস্ত্রের বাঁট দিয়ে পিটিয়ে জেলেদের হাড়গোড় ভেঙে দেওয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। অপরিবর্তিত রয়েছে ডিম, গোশত ও মাছের দামও। অপরদিকে আলু-পেঁয়াজের দাম কিছুটা সহনীয় পর্যায়ে, পাশাপাশি কমেছে আদা-রসুনের দাম। তবে দু-একটি পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষের জন্য বাড়তি দামে বাজার করা ও সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে বাজাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ধান থেকে চাল। এরপর মিল থেকে আড়ত-পাইকারি বাজার হয়ে খুচরা দোকান। প্রতিটি ধাপেই যুক্ত হচ্ছে নতুন খরচ। সেই সঙ্গে বাড়ছে দাম। কিন্তু কোন পর্যায়ে কত টাকা ব্যয় হচ্ছে, আর কতটা ব্যবসায়ীর মুনাফা হিসেবে থাকছে, তার স্পষ্ট হিসাব নেই।
উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি টাকার পুরোটাই গুনতে হচ্ছে ক্রেতাকে।
বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা এবং সৌদি প্রিন্স বিন সালমানের উপস্থিতিতে গত বুধবার বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের জন্য ৪০.৩ কোটি ডলারেরও বেশি সৌদি ঋণ অন্তর্ভুক্ত।
গত এক মাসেরও কম সময়ের মধ্যে আল-শারার রিয়াদ সফরের দ্বিতীয় দিনে বুধবার এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তিটিকে এই চুক্তিগুলোর মধ্যে “সবচেয়ে উল্লেখযোগ্য” ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনিশ্চয়তায় ২০২৭ সালে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পরিকল্পনায় পরিবর্তন আসছে।
আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ ৪০টি এলএনজি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। অর্থাৎ প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অন্যান্য সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত আগামী মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সদ্য সমাপ্ত গত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪.৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম।
কনজুমারস ফোরামের (সিএফ) পক্ষ থেকে সংগৃহীত সেপ্টেম্বর-অক্টোবর মাসের বাজার তথ্যে এ চিত্র দেখা গেছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সিএফ সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিএফের পক্ষ থেকে সরেজমিন তথ্য নিয়ে অক্টোবর মাসে মোট ১৫ ধরনের পণ্যের দাম বেড়েছে। এই ১৫টি পণ্যের দাম বেড়েছে গড়ে ৪.৩৯ শতাংশ।
এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। গড়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একসময় পোলট্রি খামার করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়েছিলেন দেশের অনেক উদ্যোক্তা। লাভের আশায় কেউ ঋণ নিয়েছেন, কেউ আবার নিজের সঞ্চয় ভেঙে মুরগির খামার গড়ে তুলেছেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টে গেছে। মুরগির খাবার, বাচ্চা ও ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিল ও শ্রমিকের মজুরির বাড়তি খরচ। উল্টো বাজারে কমেছে মুরগির বিক্রয়মূল্য। উৎপাদন খরচের সঙ্গে বিক্রির দামের সামঞ্জস্য না থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটছে খামারিদের। অনেকের কাছে এখন খামার চালু রাখাই বড় চ্যালেঞ্জ।
নাটোর সদর উপজেলার বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের পর নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। শ্রমিকরা কাজে যোগ দেয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও কাটেনি উদ্বেগ। আন্দোলনের জেরে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে, বাতিল হয়েছে বিদেশি ক্রেতাদের কারখানা পরিদর্শন। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা।
শিল্প মালিকদের মতে, জ্বালানি ও গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকিং খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে শ্রমিক অসন্তোষ পোশাক শিল্পের প্রতিযোগিতার সকà§ বাকি অংশ পড়ুন...












