ফতেহপুরে বাসার টয়লেটে মিলল কসাইয়ের মরদেহ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভাড়া বাসার টয়লেট থেকে রুবেল (৫০) নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর ক্ষেতলাল পৌর এলাকার করিমপুর ত্রিমুহনী মোড়ের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিহত রুবেল জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস ধরে করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন রুবেল। তিনি সাহেব কসাইয়ের সঙ্গে করিমপুর, ইটাখোলা ও ক্ষেতলাল বাজারে গরুর মাংস বিক্রির কাজ করতেন। তার তিন সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একাই ওই বাসায় থাকতেন।
নিহতের মহাজন মোহাম্মদ সাহেব কসাই জানান, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় করিমপুর বাজারে তারা একসঙ্গে চা পান করেন। এরপর রুবেল নিজ বাসায় ফিরে যান। সোমবার বিকেলে তার খোঁজ নিতে ভাড়া বাসায় গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি তিনি। পরে স্থানীয়দের সহায়তায় এবং রুবেলের ছেলেদের খবর দিয়ে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের মধ্যে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া বেশি কেন, কারণ জানতে চায় সংসদীয় কমিটি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একই সড়ক দুইবার উদ্বোধন, মুখোমুখি বর্তমান ও সাবেক এমপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তন, মন্ত্রিসভার অনুমোদন
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন শুরু
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু, ফরম বিতরণ ৩ নভেম্বর
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তর
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালদ্বীপগামী কর্মীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












