বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ বিষয়ে সংশ্লিষ্টদের হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
বিচারক জেবিএম হাসান এবং বিচারক আজিজ আহমদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মামলাটি আদেশের জন্য ওঠে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেয়।
ঢাকার বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে এইচআরপিবির করা এক জনস্বার্থমূলক রিটের পরিপ্রেক্ষিতে ২০২০ সালে বিবাদীদের প্রতি নয় দফা নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। নির্দেশনাগুলোর মধ্যে ছিল নগরীর বিভিন্ন স্থানে পানি ছিটানো, বালুবাহী ট্রাক ঢেকে পরিবহন, নির্মাণকাজের স্থান ঘিরে রাখা, মার্কেটের বর্জ্য নির্দিষ্ট সময়ে ব্যাগে ভরে অপসারণ এবং ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা বন্ধ করা।
পরে এসব নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন চেয়ে আদালতে আবেদন করে এইচআরপিবি। প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় এর আগে পাঁচ জেলার জেলা প্রশাসককে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাজার কোটি টাকা ব্যয়ে ফিরতে পারে ফেনী-বিলোনিয়া রেলপথ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে কথিত ইমাম গ্রেপ্তার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তনের অনুমতি দেবে বিআরটিএ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিক আন্দোলন নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকারদের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা -ডিএনসিসি প্রশাসক
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩শ’ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












