৪০ হাঁস দিয়ে শুরু, খামার থেকে বছরে ২ বন্ধুর আয় ৩০ লাখ টাকা
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন আব্দুল মজিদ ও নজরুল ইসলাম নামে দুই বন্ধু। তাদের খামারে বর্তমানে হাজার হাজার হাঁস রয়েছে। সেই হাঁসের ডিম থেকে ইনকিউবেটর দিয়ে ফোটানো হয় বাচ্চা। শুরুতে লাভ কম হলেও হাঁসের গোশত, ডিম, বাচ্চা ও মাছ বিক্রি করে প্রতিবছর প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় করছেন দুই খামারি।
দুই খামারির সাফল্যে উৎসাহিত হচ্ছে আশপাশের মানুষ। ফলে বেকারত্ব দূর করে অনেক পরিবারের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থান ও নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কেষ্টপুর গ্রামে আব্দুল মজিদ ও নজরুল ইসলাম অল্প কয়েকটি হাঁস দিয়ে শুরু করেছিলেন এই খামার। বিশাল খামার দেখাশোনার পাশাপাশি পুকুরে চলে মাছ চাষ, হাঁসের বিষ্ঠা ও বর্জ্য খাবার হিসেবে জোগান হয় মাছের। শুধু হাঁস পালন নয় এখানে ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটানোর কাজও করা হয়। শুরুতে লাভ কম হলেও হাঁসের গোশত, ডিম, বাচ্চা ও মাছ বিক্রি করে প্রতি বছর প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় করছেন এই খামারিরা। ফলে বেকারত্ব দূর করে অনেক পরিবারের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থান।
খামার মালিক আব্দুল মজিদ বলেন, ৩ বছর আগে মাত্র ৪০টা হাঁস দিয়ে ২ বন্ধু খামার শুরু করি। শুরুতে অনেক সমস্যায় পড়ছি। লাভ কম হতো। হাঁস বিভিন্ন রোগে মারা যেত। কীভাবে কি করতে হবে জানা ছিল না। এখন আমাদের খামারে কয়েক হাজার হাঁস। পাশাপাশি পুকুরে মাছ চাষ করছি। ডিম দিয়ে বাচ্চা ফোটানোর কাজ করছি। এখন প্রতি বছরে ২৫-৩০ লাখ টাকা ইনকাম আমাদের। মাঝে মাঝে উপজেলা পানিসম্পদ কর্মকর্তা আসেন বিভিন্ন পরামর্শ দেন। এখন খামারে কোনো সমস্যা নেই আমাদের।
আরেক মালিক নজরুল ইসলাম বলেন, শুরুতে লস হয়েছে। কারণ হাঁসের খামারের কোনো অভিজ্ঞতা ছিল না। তার পর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিছি। কীভাবে হাঁসের খামারের পাশাপাশি মাছ চাষ করা যায়, বাচ্চা ফোটানো যায়। এখন আমরা সাকসেস। কোনো সমস্যা নেই আমাদের খামারে। এই খামারে কাজ করে অনেকের কর্মস্থান হয়েছে। এখন আমাদের খামারে গড়ে প্রতিদিন ৬ জন কাজ করে। প্রতি মাসে তাদের ১ লাখ ২০ হাজার টাকা বেতন দিতে হয়। অনেক দূর থেকে মানুষ দেখতে আসে, তারাও খামার করতে চায়। আমরা তাদের পরামর্শ দেই এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেই। আমরা চাই বেকারত্ব দূর হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাজার কোটি টাকা ব্যয়ে ফিরতে পারে ফেনী-বিলোনিয়া রেলপথ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে কথিত ইমাম গ্রেপ্তার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তনের অনুমতি দেবে বিআরটিএ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিক আন্দোলন নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকারদের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা -ডিএনসিসি প্রশাসক
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












