স্থাপত্য-নিদর্শন
সুবা বাংলার ঐতিহাসিক শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) স্থাপত্য নিদর্শন
চট্টগ্রামের ঐতিহাসিক শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ। নগরের পাঁচলাইশ থানার শুলকবহরের আব্দুল্লাহ খাঁন সড়কে এই মসজিদটির অবস্থান।
জানা যায়, মোঘল আমলে এ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম যখন ইসলামাবাদ নাম নিয়ে সুবা বাংলার রাজধানী ছিলো, তখনই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। ধারণা করা হয়, ১৭৩৭ খৃ: মোঘল সুবেদার শায়েস্তা খাঁনের পৌত্র (নাতি) শেখ বাহার উল্লাহ এ মসজিদ প্রতিষ্ঠা করেন। উনার ইন্তেকালের পর মসজিদটি শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে।
এই মসজিদ হতে মাত্র ৫০ গজ দূরেই শায়েস্তা খাঁনের রাজমহল। যা বর্তমান কোর্ট হিলে আদালত ভবন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এখানেই সকল ধরনের বিচারকার্য সমাধান হতো। এখানেও শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদের একই অবয়বে আরো একটি মসজিদ বিদ্যমান রয়েছে।
শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ বাংলাদেশ প্রত্মতত্ত্ব অধিদফতরের অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ, মূল্যবান ও অতি সংবেদনশীল স্থাপনা। ভারতের দিল্লীর কেন্দ্রীয় মহাফেজখানা ও বৃটেনের ব্রিটিশ মিউজিয়ামে এই মসজিদটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ দস্তাবেজ প্রায় ১৭০ বছর ধরে সংরক্ষিত রয়েছে।
মসজিদটির আদি গড়নে প্রাধান্য পেয়েছে তিনটি গম্বুজ ও আটটি মিনার। বিভিন্ন সময়ে সংস্কারের ফলে আজও গম্বুজ ও মিনারগুলো বিদ্যমান। মূলত শুধুমাত্র পশ্চিম দিক থেকেই মসজিদটির আদি রূপ পরিলক্ষিত হয়। তিন গম্বুজের মাঝখানের গম্বুজটি তুলনামূলক বড় আকৃতির এবং দু’পাশের গম্বুজগুলো অপেক্ষাকৃত ছোট।
কেন্দ্রীয় মেহরাবটি অর্ধগোলাকৃতির, যা ২০০৩ খৃ: সংস্কারের পরে এখনো একইরকম রয়েছে। বড় দরজার মধ্যবর্তী স্থানে কেন্দ্রীয় মেহরাবের দুই পাশে, অর্থাৎ ছোট দুই দরজার সামনে রয়েছে দুটি মেহরাব সাদৃশ্য ছোট অর্ধচন্দ্রাকারের মেহরাব। যা মসজিদের সৌন্দর্য আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তিনটি দরজার চৌকাঠের উপরিভাগ ইটের খিলানে আবৃত। এছাড়া উত্তর ও দক্ষিণ পাশের জানালায় খিলান নজরে আসে। সম্প্রতি এ মসজিদ প্রাঙ্গনে বুখারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তোরনের আদলে একটি বৃহৎ ও দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে।
মোঘল স্থাপত্যে গড়া মূল আদি মসজিদটি কয়েকশ’ বছরের স্মৃতি বহন করে। তবে কালের বিবর্তনে মূল মসজিদ অক্ষত রেখে এটি তিনতলা বিশিষ্ট মসজিদে রূপান্তরিত করা হয়েছে।
ভারতের হুগলি জেলায় ঐতিহাসিক বাজুয়া মসজিদ
পূর্ব দিকে বারান্দা-সংযুক্ত এক গুম্বুজের এ মসজিদটি ভারতের হুগলি জেলার আরামবাগে অন্তর্গত গোঘাট থানার বাজুয়া গ্রামে অবস্থিত। এটি আরামবাগ সড়ক পথের মদীনা বাস স্টপের উত্তর পার্শ্বে অবস্থিত।
এ মসজিদের বারান্দার ওপর তিনটি গুম্বুজ স্থাপিত ছিলো। দক্ষিণ-পশ্চিম কোণের বুরুজটিসহ সম্পূর্ণ দক্ষিণ দেওয়াল অবশিষ্টাংশ দেখা যায়। কিবলা দেওয়ালে অর্ধবৃত্তাকার ও অবতল (ংবসরপরৎপঁষধৎ ধহফ পড়হপধাব) তিনটি মিহরাব (যে স্থানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামায পড়ান) ছিলো। এগুলোর একটি কিছু অংশ ও অন্য দু’টি এখনো টিকে ছিলো। এগুলোর অভ্যন্তরে শিকল-ঘণ্টার মোটিফ-যুক্ত আয়তাকার প্যানেল আছে।
মিহরাবগুলোর সম্মুখভাগে বহুখাঁজ-বিশিষ্ট (engrailed) খিলান রয়েছে। এ খিলানগুলোর দুপার্শ্বে (spandrel) পোড়ামাটির আঙুর ও পুষ্প অলঙ্করণ রয়েছে। গুম্বুজের অভ্যন্তরভাগের চার কোণায় পর্যায়ক্রমে আড়াআড়ি ও কোণাকোণিভাবে স্থাপিত ইটের আনুভূমিক সারি রয়েছে। এগুলোকে এক ধরনের পেন্ডেন্টিভ (Bengal pendentive) বলে। নামায-কক্ষের পূর্ব দিকে তিনটি প্রবেশ-পথ এবং উত্তর ও দক্ষিণে একটি করে প্রবেশ-পথ আছে। কেন্দ্রীয় মিহরাবটি বাইরের দিকে বর্ধিত। অধিকতর দীর্ঘস্থায়ী করার জন্য বিভিন্ন স্থানে নতুন ইটের কাজ করা হয়েছে মসজিদটিতে।
সম্পাদনায়: মুহম্মদ নাইম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












