রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন

নাফে’ প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, সকাল ৬:২৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৭:২৮
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
তুরস্কের পূর্বাঞ্চলীয় আগরি প্রদেশের দোগুবায়াজিত এলাকায় প্রাগৈতিহাসিক ‘নূহ (আলাইহিস সালাম) নৌকা’র খোঁজে নতুন করে বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয়েছে।
‘দুরুপিনার ফরমেশন’ নামে পরিচিত নৌকার আকৃতির একটি মাটির ঢিবি বা ভূতাত্ত্বিক গঠনকে ঘিরে বহু দশক ধরে চলা আলোচনার মধ্যেই এবার মাটির নিচে অনুসন্ধান, রাডার স্ক্যান, নমুনা সংগ্রহ ও কোর ড্রিলিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করছেন গবেষকরা।
এ অনুসন্ধানকে ঘিরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি তথ্যচিত্র নির্মাণকারী দলও সেখানে কাজ করছে।
তুরস্কের ফিল্ম কমিশনের প্রেসিডেন্ট সাইত ইয়ারদিমজি বলেছেন, আন্তর্জাতিক তথ্যচিত্র নির্মাণের জন্য দোগুবায়াজিতকে বেছে নেওয়ায় অঞ্চলটির পরিচিতি বাড়তে পারে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু ও সরকার নিয়ন্ত্রিত ডেইলি সাবাহ’র প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দুরুপিনার ফরমেশনটির অবস্থান তেলচেকের গ্রামের কাছে, দোগুবায়াজিত জেলায় ও আরারাত পর্বতের কাছাকাছি।
১৯৫৯ সালে তুরস্কের সেনাবাহিনীর ক্যাপ্টেন ও মানচিত্রবিদ ইলহান দুরুপিনার আকাশ থেকে তোলা ছবি বিশ্লেষণের সময় এই অস্বাভাবিক গঠনটি শনাক্ত করেন।
এরপর থেকেই জায়গাটি নূহ (আলাইহিস সালাম) উনার নৌকার সম্ভাব্য অবস্থান হিসেবে আলোচনায় আসে। তবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গবেষণা হলেও এটি আসলেই সেই নৌকার কোনো অংশ কীনা, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনো সন্দিহান।
এর আগে স্থানীয় পর্যায়ে জরিপ, খনন ও অন্যান্য অনুসন্ধান চালানো হলেও প্রতœতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি।
বর্তমান গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন তুরস্কের সিভাস জুমহুরিয়েত বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জানকার আতিলা।
আতিলার ভাষ্য, রাডার জরিপে ভূগর্ভে কয়েকটি ফাঁপা বা শূন্যস্থান শনাক্ত হয়েছে। এগুলোর কিছু দেখতে সম্ভাব্য করিডর বা কক্ষের মতো। এসব জায়গাকে কেন্দ্র করেই এখন ড্রিলিং ও মাটির নমুনা সংগ্রহ চলছে। আনাদোলু ও সাবাহ’র প্রতিবেদনে এই অনুসন্ধান পদ্ধতির কথা বলা হয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, গবেষণার নতুন অনুসন্ধানের সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হলো মাটির রাসায়নিক বিশ্লেষণ। মাটির ঢিবির ভেতরের ও বাইরের মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ এবং রাসায়নিক বৈশিষ্ট্যে পার্থক্য পাওয়া গেছে।
তুর্কি গবেষকদের দাবি, ভেতরের মাটিতে বাইরের তুলনায় প্রায় তিন গুণ বেশি জৈব পদার্থ পাওয়া গেছে। পাশাপাশি মাটির ঢিবির ভেতরে পটাশিয়ামের পরিমাণ ৩৮ শতাংশ বেশি এবং পিএইচ মাত্রায় প্রায় আট গুণ পার্থক্য পাওয়া গেছে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দ্বীন ইসলামে স্থাপত্য ও শিল্পকলা (১ম পর্ব) চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্… ৩ দিন আগে শেরপুরে তুরকান হযরত শাহ রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র মাজার শরীফ হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি খেরুয়া মসজিদের প্রায় এক মাইল পূর্বে অবস্থিত। শেরপুরে বি… ৫ নভেম্বর, ২০২৬ সোনারগাঁয়ে শেখ শরফ উদদীন আবু তাওয়ামার বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাও… ১ নভেম্বর, ২০২৬ পিরামিড গঠনে চাঁদ ও গ্রহের গতিপথের প্রভাব, দাবি নতুন তত্ত্বে মিশরের গিজায় দাঁড়িয়ে থাকা সাড়ে চার হাজার বছরের পুরোনো পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। এবার এক গবেষকের দাবি,… ২৫ অক্টোবর, ২০২৬ বাগেরহাটের ঐতিহাসিক বিবি বেগনি মসজিদ ঐতিহাসিক বিবি বেগনি মসজিদটি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের অন্তর্গত মগরা মৌজার ৭৮০ নং দাগে ষাট… ২৪ অক্টোবর, ২০২৬ সীতাকু-ের পৌঁনে পাঁচশো বছরের ঐতিহাসিক হাম্মাদিয়া মসজিদ পৌঁনে পাঁচশো বছরের প্রাচীন সীতাকু-ের হাম্মাদিয়া মসজিদ ১০.৩৭ একরবিশিষ্ট একটি দিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত। মসজিদ… ২১ অক্টোবর, ২০২৬ সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান ১৯ অক্টোবর, ২০২৬ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ ১১ অক্টোবর, ২০২৬ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ৪ অক্টোবর, ২০২৬ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ ৩ অক্টোবর, ২০২৬ শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন ২ অক্টোবর, ২০২৬ সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ ১ অক্টোবর, ২০২৬