পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
(১২ পর্ব)
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
১১. রিযিকের কুদরতী ফায়ছালা:
হযরত আবূ আব্দুল্লাহ রাছ্ছা’ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘তুহফাতুল আখইয়ার’ কিতাবে আরো বলেন-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠের ফযীলত প্রমাণকারী ঘটনাবলীর মধ্যে আরেকটি হলো, যা হযরত শায়েখ আবুল হাসান ইবনুল হারিছ লাইছী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে বর্ণিত রয়েছে। আর তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক করা ও উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠে সদা নিয়োজিত ব্যক্তিদের একজন।
হযরত শায়েখ আবুল হাসান ইবনুল হারিছ লাইছী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক সময় দীর্ঘদিন ধরে আমার অবস্থা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়লো। এমনকি এমন অবস্থায় পৌঁছলাম যে, আমার কাছে খাদ্য এবং অন্য কোনো কিছুই ছিলো না। ঈদ নিকটবর্তী হয়ে এলো, অথচ আমরা চরম দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছিলাম। এমনকি ঈদের রাতও আমাদের নিকট চলে আসলো। কিন্তু আমাদের কাছে না ছিলো পরার মতো কোনো কাপড়, আর না ছিলো খাওয়ার মতো কোনো খাবার। সেই রাতটি আমরা সবচেয়ে কঠিন ও অত্যন্ত ভয়াবহ সংকটের মধ্যে কাটাতে থাকলাম।
অতঃপর রাতের দুই ভাগও তখন অতিক্রান্ত হয়নি; আমাদের দরজায় জোরে কড়া নাড়া হচ্ছিলো, আর দরজার সামনে আওয়াজ ও শোরগোল চলছিলো। আমরা দরজা খুলে দেখি দরজার সামনে একজন বিশিষ্ট ব্যক্তি এবং উনার সাথে আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন, যাদের সবার হাতে মোমবাতি জ্বালানো। তিনি আমাদের ঘরে প্রবেশ করলেন। এমন সময়ে উনার আগমনে আমরা বিস্মিত হলাম। অতঃপর তিনি বললেন-
الذي أتى بى إليكم إنى رأيت رسول الله صلى الله عليه وسلم في النوم فقال لي إن أبا الحسن وأولاده على فقر عظيم وخطب جسيم فاحمل إليه مما وسع الله به عليك في هذه الليلة بما يكسو به أولاده وينفق على أولاده وينفق على عياله ويفرح أهله في هذا العيد
‘এই সময়ে আমাকে আপনাদের নিকট নিয়ে এসেছে যে বিষয়টি তা হলো, (কিছুক্ষণ পূর্বে) আমি স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখেছি। তিনি আমাকে বললেন, শায়েখ আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি এবং উনার সন্তানরা চরম দারিদ্রের মধ্যে রয়েছে এবং এক ভয়াবহ কষ্টের মধ্যে পতিত হয়েছে। তাই মহান আল্লাহ পাক তিনি তোমাকে আজ রাতে যা প্রশস্ততা (রিযিক) দান করেছেন, তা থেকে উনাদের কাছে নিয়ে যাও যা দিয়ে তিনি উনার সন্তানদেরকে পোশাক পরাতে পারেন, তাদের জীবিকা নির্বাহ করতে পারেন, উনার পরিবার-পরিজনের খরচ চালাতে পারেন এবং এই ঈদের দিনে পরিবারের সবাই খুশি প্রকাশ করতে পারেন।’
তিনি বলেন, অতঃপর আমি ঘুম থেকে উঠে এই কাপড়গুলো এবং এই অর্থ-টাকা-পয়সা অর্থাৎ ভরণ-পোষণ সামগ্রী নিলাম এবং দর্জিদের কাছে লোক পাঠালাম, এরপর সবাইকে নিয়ে চলে আসলাম। দর্জিরাও আমার সঙ্গে এখানে এসেছে। অতঃপর তিনি দর্জিদেরকে কাপড়গুলো সেলাই করার আদেশ দিলেন। তাদেরকে প্রথমে শিশুদের পোশাক সেলাই করতে বললেন, কারণ তারা ধৈর্য ধরতে পারে না; কিন্তু বড়রা ধৈর্য ধরতে সক্ষম।
দর্জিরা উনাদের কাছে বসেই সেলাই করতে লাগলো এবং এভাবেই ফজর পর্যন্ত কাজ চলতে থাকলো। সকালবেলা উনার পরিবারের লোকেরা এমন আনন্দে উপনীত হলো; যা তিনি কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ! (সাআদাতুদ দারাইন ১৮৮ পৃষ্ঠা)
১২. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার জামিনদার:
হযরত শায়েখ আবূ আব্দুল্লাহ রাছ্ছা’ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘তুহফাতুল আখইয়ার’ কিতাবে আরো বর্ণনা করেন- বাগদাদ শহরে একজন লোক ছিলেন, যিনি অনেক ধন-সম্পদের মালিক ছিলেন। তিনি স্থলে ও পানিতে সফর করে বেড়াতেন। কিছুদিন যাওয়ার পর উনার অবস্থার পরিবর্তন ঘটলো। সমস্ত ধন-সম্পদ নিঃশেষ হয়ে গেলো, এমনকি তিনি মানুষের নিকট অনেক ঋণগ্রস্ত হয়ে গেলেন। উনার উপর ঋণের বোঝা জমে গেলো, আর তিনি এমন অসহায় হয়ে পড়লেন যে উনার দুই হাত মাটিতে লেগে গিয়েছিলো অর্থাৎ চরম দারিদ্র ও অক্ষমতায় পতিত হয়েছিলেন। এই পেরেশানীতে উনার কখনো কখনো ফরয নামাযও ছুটে যেতো।
(একদিন তিনি কোথাও যাচ্ছিলেন পথিমথ্যে) একজন পাওনাদারের সাথে দেখা হয়ে গেলো, যার কাছে তিনি পাঁচশো টাকা ঋণ ছিলেন। পাওনাদার ব্যক্তি উনার কাছে ঋণের টাকা চাইলো, কিন্তু উনার কাছে কিছুই পেলো না।
পাওনাদার বললো, ‘আমরা তো আপনার সাথে পরিশোধের আশায় লেনদেন করেছি, কিন্তু আপনার কাছ থেকে পরিশোধের কোনো সম্ভাবনাই দেখছি না।’ ঋণগ্রস্ত লোকটি বললেন, ‘আমি তোমাকে মহান আল্লাহ পাক উনার ক্বসম দিয়ে বলছি, আমাকে অপমান করো না। আমি অনেক ঋণগ্রস্ত, তুমি ছাড়াও অন্যদের কাছেও আমার অনেক ঋণ রয়েছে। তুমি যদি এমন করো তাহলে লোকজন আমার বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠবে। তাছাড়া; মহান আল্লাহ পাক উনার ক্বসম, আমার কাছে কিছুই নেই।’
পাওনাদার বললো, ‘আমি তো হলফ করেছি যে’ বিষয়টি কাজী সাহেবের নিকট পেশ করবো। (অতঃপর উনাকে কাজী সাহেবের নিকটে হাযির করা হলো।)
ঋণগ্রস্ত ব্যক্তি সেখানে সব স্বীকার করলেন। কাজী সাহেব বললেন, ‘তার টাকা পরিশোধ করে দিন।’ তিনি বললেন, ‘আমার কাছে কিছুই নেই।’
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব গোটা আলমে বিরাজমান (২)
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ س…
ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব)
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।