খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, হরিণ বন্য প্রাণী। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের। তাই এ বিষয়ে বিস্তারিত জানতে বন ও বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
তবে খামারে পালন করা হরিণের বাণিজ্যিক ব্যবহার নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তে বন্য প্রাণী খামারে পালনের অনুমতি রয়েছে। বন্য পরিবেশ থেকে প্রাণী ধরে এনে ব্যবসা করা এবং খামারে পালন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা এক বিষয় নয়। আন্তর্জাতিকভাবে অনেক বন্য প্রাণী প্রকৃতি থেকে ধরে আনা নিষিদ্ধ হলেও খামারে পালন করে সেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে।
বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে।
আরও পড়ুন
সব ›
৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই -এসআরবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা!
‘১১৫ জনকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান’
‘সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার জোটে না মাছ আর গোশত’
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জ…
ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা
ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।