ঢাকায় ৩০০ বছর আগের মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ
সারাবিশ্বে ইসলামিক স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অসংখ্য অগণিত মানুষকে, তার মধ্যে আছে বাংলাদেশের ঢাকার লালবাগের অনন্য ঐতিহাসিক এক মসজিদ স্থাপত্য। এই এতিহাসিক মসজিদটি লালবাগ শাহী মসজিদ নামে পরিচিত।
ব্যস্ত ঘিঞ্চি পুরনো ঢাকার চিরায়িত পথে বর্ণিল জীবন আর ঢাকার পরিচয় বহনকারী লালবাগ কেল্লার মাঝামাঝি দাঁড়িয়ে গুরত্বপূর্ণ ইতিহাস-লালবাগ শাহী মসজিদ। আকাশে ভেসে বেড়ানো মেঘের দলের সাথে যেন প্রতিদিন প্রতি মুহুর্ত সৌন্দর্য বিচ্ছুরণ করে লালবাগ শাহী মসজিদের সুউচ্চ মিনার। আজ থেকে প্রায় ৫২ বছর পূর্বে তৎকালীন পাকিস্থান আমলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে সংযোজিত হয় মিনারটি।
ঢাকার পুরনো মসজিদগুলোর মধ্যে লালবাগ শাহী মসজিদ সবচেয়ে বড়। এটি ফররুখ মসজিদ নামেও পরিচিত। এই ঐতিহাসিক মসজিদটি মুঘল আমলের অন্যতম এক নিদর্শন। পুরান ঢাকার লালবাগ কেল্লার দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত এটি।
সুবাদার আজিমুশ্বানের প্রতিনিধি হিসেবে তৎকালীন মুঘল বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাইহি উনার প্রপৌত্র ফররুখ ১৭০৩ খৃ: মসজিদটি নির্মাণ করেন। মসজিদের ডিজিটাল বোর্ডে নির্মাণ সাল প্রদর্শন করা রয়েছে।
খাজা আব্দুল গণি এর উদ্যোগে ১৮৭০ খৃ: প্রথম লালবাগ শাহী মসজিদেও বড় ধরনের পুনঃ নির্মাণের কাজ সম্পাদন করেন। পরে আরও কয়েক দফায় সংস্কার কাজ হয়। যার ফলে লালবাগ কেল্লার ভেতরের দিকের প্রবেশপথ ছাড়া আর কিছু দেখে অনুমান করার উপায় নেই যে এটি এতো পুরনো মসজিদ। নির্মাণ কাজে ব্যবহার করেন ইট ও পাথর যা বর্তমানেও অক্ষুন্ন অবস্থায় রয়েছে।
মসজিদের প্রায় প্রতিটি অংশই সংস্কার করা হয়েছে। বাংলাপিডিয়া বা ঢাকার ইতিহাসভিত্তিক বইগুলোতেও এ মসজিদ সম্পর্কে উল্লেখযোগ্য তেমন কোন তথ্য নেই। আশির দশকে মসজিদটিকে সম্পূর্ণ মেরামত করা হয়। তখন মসজিদের পূর্বদিকে সমতল চুন-সুরকির ঢালাই ছাদসহ বড় সম্প্রসারণের কাজ করা হয়। বেশ উঁচু প্লাটফর্মের ওপরে নির্মিত ঐতিহাসিক এই মসজিদটি।
মসজিদের আয়তন:
মূল মসজিদটি ৪৭.৮৫ মিটার দৈর্ঘ্য ও ১৪.৩৩ মিটার প্রস্থেও মূল মসজিদ ১০.০৭ মিটার পুরত্বের দেয়ালে মোড়ানো। আমাদের এই উপমহাদেশে যতো মুঘল স্থাপনা আছে তার মধ্যে লালবাগ শাহী মসজিদ সম্ভবত একমাত্র স্থাপনা যাতে কাঠের ভিম ব্যাবহার করে সমতল ছাদ বিশিষ্ট করে নির্মানকরা হয়।
মসজিদের বর্তমান অবস্থা:
বর্তমান মসজিদটি ইসলামিক ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্যের একটি বিরল নান্দনিক উদাহরন। পুরো মসজিদ জুড়ে যে দিকেই দৃষ্টি ফেরানো হোকনা কেন মরিশ মাল্টিফোয়েল পিলারের সু-সজ্জিত অবস্থান যে কোন মুসল্লি বা ভ্রমনকারীকে অন্যরকম ভালো লাগার উপলব্ধি দিবে। মসজিদের ভিতরে ঢুকতেই চোখে বিশাল একটি অজুখানা, গোছানো ছোট্ট পুকুর সদৃশ এ অজুখানায় যেন শাহী মসজিদের প্রাণ। হাজারো মুসলমানের পবিত্র হওয়ার চেষ্টা ও শান্তি অনুভবে মুখর। মসজিদের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে পবিত্র সূরা আর রহমান শরীফ খচিত নকশা।
মসজিদটির ভিতরটি যেমন বড় ও সুন্দর তেমনি এর নকশায় স্থাপত্যের মুন্সিয়ানা ও স্পষ্ট। শাহী মসজিদের মেহরাবের অলংকরণের জন্য “মুকারনাসফিল্ডণিশ” পদ্ধতি ব্যাবহার করা হয়েছে। নানা কারু কাজ; জ্যামিতিক আকার আকৃতির সমন্বয় এর মেহরাবকে আরো বেশি দৃষ্টি নন্দন করেছে। মেঝেতে বসানো পুরনো টাইলস এর সাথে নতুন টাইলস বিন্যস্ত করে অক্ষুণœ রাখা হয়েছে এর সৌন্দর্য।
-০-
আরও পড়ুন
সব ›
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।