‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ শ্রম আইনের ১৩(১) ধারায় অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আরও ৮টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।
শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে, ৮টি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সোমবারের সভা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ এবং ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৮টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তবে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
সব ›
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই -এসআরবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা!
‘১১৫ জনকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান’
‘সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার জোটে না মাছ আর গোশত’
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জ…
ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা
ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্…
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের
এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস পরিচালনা…
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়া…
আন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘রিসার্চ মেথ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।