মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবিদুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকেরবিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্নগাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি

ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।
মেসুত প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:১২

এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস পরিচালনা শুরু করা হবে। পরবর্তী সময়ে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের বিষয়ে আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে বিআরটিসির মাধ্যমে সরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

তিনি বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় কেবল বাসের সংখ্যা বাড়ালেই চলবে না, বরং পুরো পরিচালন পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে একটি সমন্বিত, পরিকল্পিত ও জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস পরিচালনার বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রচলিত ব্যবস্থায় বিভিন্ন রুটে বাস পরিচালনা, যাত্রী ওঠানো-নামানো, ভাড়া আদায় এবং বাসের মধ্যে যাত্রী সংগ্রহের প্রতিযোগিতা নিয়ে নানা অভিযোগ রয়েছে।

একই রুটে একাধিক পরিবহনের বাসের মধ্যে প্রতিযোগিতা, নির্ধারিত সময়সূচি অনুসরণ না করা, যত্রতত্র বাস থামানো এবং সড়কে যানজট সৃষ্টির মতো সমস্যাও নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি বাড়াচ্ছে। নতুন ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে একটি নিয়মতান্ত্রিক গণপরিবহন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন। এ মডেলে প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।

এ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ সরাসরি বাস অপারেটরের কাছে না গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বাস পরিচালনার বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।

অর্থাৎ, বাসে কতজন যাত্রী উঠল বা কত টাকা ভাড়া আদায় হলো, তার পরিবর্তে নির্ধারিত সূচি ও মান বজায় রেখে কত দূরত্ব বাস পরিচালনা করা হয়েছে, তার ভিত্তিতে অপারেটরের পাওনা নির্ধারণ করা হবে।

এ ধরনের ব্যবস্থায় যাত্রী সংগ্রহের জন্য বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমানো, নির্ধারিত সময়সূচি অনুসরণ এবং সেবার মান বজায় রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাস পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কেন্দ্রীয় তদারকি নিশ্চিত করা সহজ হবে।

নতুন পরিকল্পনায় বৈদ্যুতিক বাস চালুর বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রচলিত জ্বালানিচালিত বাসের পরিবর্তে বিদ্যুৎচালিত বাস ব্যবহারের ফলে যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও স্থানীয় বায়ুদূষণ কমানোর সুযোগ তৈরি হবে।

পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বাসের মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। তবে এ ধরনের বাসের কার্যকর পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং দক্ষ জনবল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ হবে।

রাজধানীতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য প্রয়োজনীয় গন্তব্যে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভর করেন।

কিন্তু বাসের অনিয়ন্ত্রিত চলাচল, যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং পর্যাপ্ত মানসম্মত যানবাহনের অভাব নিয়ে দীর্ঘদিন ধরে নগরবাসীর অভিযোগ রয়েছে। এ অবস্থায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা, বাসের নির্ধারিত স্টপেজ ও সময়সূচি অনুসরণ এবং যাত্রীসেবায় পেশাদারত্ব প্রতিষ্ঠার বিষয়গুলো সংস্কার কার্যক্রমে গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তবে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, বাস সংগ্রহ, চার্জিং স্টেশন স্থাপন, রুট পুনর্বিন্যাস, অপারেটর নির্বাচন এবং বিদ্যমান পরিবহন মালিকদের নতুন ব্যবস্থায় যুক্ত করার মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।

পাশাপাশি নতুন মডেলে ভাড়া নির্ধারণ, বাসের রক্ষণাবেক্ষণ এবং সেবার মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাও জরুরি।

সভায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জ… ২ মিনিট আগে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্… ৪ মিনিট আগে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়া… ৭ মিনিট আগে আন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘রিসার্চ মেথ… ৭ মিনিট আগে দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৯ মিনিট আগে বিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে… ১০ মিনিট আগে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২ এদিকে শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখান… ১১ মিনিট আগে ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ১০ ঘণ্টা আগে গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয় গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয় ১০ ঘণ্টা আগে আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক… ১০ ঘণ্টা আগে কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক ১০ ঘণ্টা আগে ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ১০ ঘণ্টা আগে