দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংকিং খাতের প্রকৃত দুর্বলতা চিহ্নিত করতে আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পদের গুণগত মান যাচাই বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) কার্যক্রম পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এ ছাড়া তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি পর্ষদ পুনর্গঠন ও ব্যবস্থাপনায় পরিবর্তনের মাধ্যমে ব্যাংকিং খাতে সুশাসন ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী চার বছরে ব্যাংকভিত্তিক পুনর্গঠন, মূলধন বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতির আশা করছে সংস্থাটি।
এদিকে ব্যাংকিং খাত নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আনুষ্ঠানিক তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন
সব ›
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী
গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়
আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক…
কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক
ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।