মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি

মেসুত প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০২

টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে দেশটির প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি ৫০-এ বড় পতন হয়েছে। এতে এক দিনেই বিনিয়োগকারীদের বাজারমূল্য কমেছে ৫ লাখ কোটি রুপির বেশি। মুনাফা তুলে নেয়ার প্রবণতা, ব্যাংক খাতের শেয়ারে ব্যাপক বিক্রি, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং রুপির দরপতন—সব মিলিয়ে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে সোমবার ভারতের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। দিনের শুরুতে সূচকগুলো ঊর্ধ্বমুখী থাকলেও পরে সেই প্রবণতা পাল্টে যায়। দিনের সর্বোচ্চ অবস্থান থেকে সেনসেক্স ১ হাজার ৬০০ পয়েন্টের বেশি কমে যায়। অন্যদিকে নিফটি ৫০ নেমে আসে ২৫ হাজার ৬০০ পয়েন্টের নিচে। সাম্প্রতিক কয়েক সপ্তাহের টানা উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতাই এই দরপতনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার লেনদেন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্সভুক্ত সব কোম্পানির মোট বাজারমূল্য ছিল ৫ কোটি ১৪ লাখ ১৮ হাজার ২৭৫ কোটি রুপি। তবে সোমবার লেনদেন শেষে তা কমে দাঁড়ায় ৫ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৯৯৭ কোটি রুপিতে। এতে এক দিনেই বিনিয়োগকারীদের বাজারমূল্য কমেছে ৫ লাখ কোটি রুপির বেশি।এনডিটিভি বলছে, সোমবার বিকেল সাড়ে ৩টায় লেনদেন শেষে সেনসেক্স ১ হাজার ৪৮৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৮২ হাজার ৪৩৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৪৫০ পয়েন্ট কমে নেমে আসে ২৫ হাজার ৩৪৯ পয়েন্টে।

কেন এই দরপতন?

শেয়ারবাজারে দরপতনের অন্যতম বড় কারণ ছিল মুনাফা তুলে নেয়ার প্রবণতা। চলতি মাসে বাজারে বেশ ভালো উত্থান হয়েছে। প্রধান সূচকগুলো আগের রেকর্ড সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। টানা চার সপ্তাহ দর বাড়ার পর অনেক বিনিয়োগকারী আরও দরবৃদ্ধির অপেক্ষায় না থেকে বেশি দামে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন।

ব্যাংক খাতের শেয়ার বিক্রির চাপও বাজারের পতন ত্বরান্বিত করেছে। এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক ও ব্যাংক অব বরোদার মতো ব্যাংকের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ দেখা যায়। এতে ব্যাংক নিফটি সূচকেও বড় পতন হয়। প্রধান সূচকগুলোতে আর্থিক খাতের শেয়ারের বড় প্রভাব থাকায় এসব শেয়ারের দরপতন পুরো বাজারকে চাপে ফেলে।

এছাড়া যুক্তরাষ্ট্রের পরিস্থিতির দিকেও নজর রাখছিলেন বিনিয়োগকারীরা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কা বিশ্ববাজারে বিনিয়োগকারীদের মনোভাব দুর্বল করেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে দেশটির সম্পদ বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এতে ভারতের মতো উদীয়মান বাজারগুলোতে বিদেশি বিনিয়োগের প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া ভারতীয় মুদ্রা রুপির দরপতনও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। মুদ্রার মান কমে গেলে আমদানি ব্যয় বেড়ে যেতে পারে এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পাশাপাশি ভারতীয় সম্পদে বিনিয়োগ ধরে রাখার ক্ষেত্রেও বিদেশি বিনিয়োগকারীরা সতর্ক হয়ে উঠতে পারেন।এনডিটিভি বলছে, বাজারের পতনের পেছনে কারিগরি বিশ্লেষণভিত্তিক কিছু কারণও ছিল। বিশ্লেষকদের মতে, নিফটি ৫০ গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক স্তর ২৬ হাজার পয়েন্টের ওপরে দৃঢ়ভাবে অবস্থান নিতে পারেনি। ওই স্তরের কাছাকাছি গিয়ে বাজারের গতি কমে আসছিল। একই সঙ্গে বিভিন্ন সূচকে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা দেখা যাচ্ছিল। এ পরিস্থিতিতে অনেক লেনদেনকারী শেয়ারের দাম বাড়ার সুযোগ কাজে লাগিয়ে মুনাফা তুলে নিয়েছেন।

অবশ্য সোমবারের দরপতন সত্ত্বেও বিশ্লেষকেরা মনে করছেন, সামগ্রিকভাবে বাজারের প্রবণতা এখনো ইতিবাচক। তবে সামনে যুক্তরাষ্ট্রের সুদের হারসংক্রান্ত সংকেত, বিদেশি বিনিয়োগের প্রবাহ এবং নিফটি ৫০ আবার ২৬ হাজার পয়েন্টের ওপরে গতি ফিরে পায় কি না—এসব বিষয় সতর্কভাবে পর্যবেক্ষণ করবেন বিনিয়োগকারীরা।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর… ১২ মিনিট আগে শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা ১২ ঘণ্টা আগে ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি… ১২ ঘণ্টা আগে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জ… ১২ ঘণ্টা আগে ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তচাপ কোনোভাবেই … ১২ ঘণ্টা আগে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫… ১২ ঘণ্টা আগে ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্ত… ১২ ঘণ্টা আগে ই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমক দুবাই ফিউচার উইকে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের ১০০টি প্রকল্পের মধ্যে এই প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে। ব… ১৩ ঘণ্টা আগে বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ ১৩ ঘণ্টা আগে মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি, পাল্টা যুক্তিতে কী বললো গবেষণা সংস্থাটি নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপ… ২২ ঘণ্টা আগে সারা দেশে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থ… ২২ ঘণ্টা আগে প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে ২২ ঘণ্টা আগে